এসএসসির রেজাল্ট নিয়ে বড় ঘোষণা, সুপ্রিম কোর্ট থেকে এল নয়া নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এসএসসি জট যেন কেটেও কাটছে না। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এসএসসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দাগিদের তালিকা পুনরায় প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সেপ্টেম্বর মাসে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় রাজ্যে। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল পরীক্ষা। বুধবার শীর্ষ আদালতের সামনে স্কুল সার্ভিস কমিশন জানায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন দ্বারা প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জেরিয়ার বেঞ্চ জানিয়েছে দাগি অযোগ্যদের তালিকা সুস্পষ্ট নয়। তাই বিস্তারিতভাবে পুনরায় এই তালিকা প্রকাশ করতে হবে। সেখানে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক যাবতীয় তথ্য থাকতে হবে। খাপছাড়াভাবে নিয়মরক্ষার জন্য কোনও তালিকা প্রকাশ করা যাবে না।

এসএসসির পক্ষ থেকে লড়ছেন আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই আইনজীবীই জানিয়েছিলেন দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সকলের নামই রয়েছে। তখন বিচারপতি সঞ্জয় বলেন কোনওরকম গোপনীয়তা রাখা যাবে না। বিস্তারিতভাবে সমস্ত কিছু উল্লেখ করে আবার দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। না হলে এই নিয়ে পুনরায় জটিলতা তৈরি হবে। বুধবার সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিয়েছে যে এই নিয়ে জটিলতা আর পছন্দ নয়।

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান