‘এবারের ভোট খুব কঠিন লড়াই’, বোলপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বার্তা কেষ্টর

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বুধবার অনুষ্ঠিত হল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনীতে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ একাধিক নেতৃবৃন্দ।বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল স্পষ্ট বার্তা দেন, “এবারের ভোট খুব টাফ। সবাইকে একজোট হয়ে লড়তে হবে। কেউ গাফিলতি করলে চলবে না। নিজেদের মধ্যে ঝগড়া থাকলে তা আপোষে মিটিয়ে ফেলতে হবে। বুথে বুথে মহিলাদের সংখ্যা বাড়াতে হবে”। তিনি দলের কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৬ সালের ফের বিজয়ী করে আনতে ব্লক সভাপতি দের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)।

অন্যদিকে, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ(Minister Chandranath Singha) আসন্ন ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “বিরোধীরা ভোটের মাঠে নানা কৌশল নিতে পারে, তাই আগে থেকেই সাবধান থাকতে হবে।” ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন ব্লকে চলবে এই বিজয়া সম্মিলনী চলবে। জেলা জুড়ে প্রতিটি কর্মী সভায় উপস্থিত থেকে অনুব্রত মণ্ডল নিজে দলের অবস্থা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

বুধবারের এই সম্মিলনীতে অনুপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sk.)।  পারিবারিক কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে দলীয় সূত্রে জানা যায়।দলীয় সূত্রে আরও খবর, এই বিজয়া সম্মিলনীর মধ্য দিয়েই বীরভূম জেলায় তৃণমূলের সাংগঠনিক কর্মতৎপরতার নতুন দিক উন্মোচিত হবে। অনুব্রত মণ্ডলের বার্তায় স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচনে জয় পেতে হলে কর্মীদের মাঠে নামতেই হবে ঐক্যবদ্ধভাবে, নতুন উদ্যমে। দলাদলি নয়, মতবিরোধ নয়। মহিলাদেরকে সামনে রেখে ভোটে জিতে আসতে হবে।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা