বিহারে এনডিএ’তে আসন ভাগাভাগি নিয়ে মুষল যুদ্ধ, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করলেন না ‘নাখুশ’ চিরাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে এনডিএ’র অন্দরে শুরু হয়েছে মুষলপর্ব। দাবিমতো ১৫ আসন না পেলে ভোটে লড়বেন না বলে আগেই হুঙ্কার ছেড়েছিলেন হিন্দুস্থান আওয়াম মোর্চা (হাম) সুপ্রিমো জিতনরাম মাজি। আর এবার আসন ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট লোক জনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসোয়ান বিজেপির পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা না করে দিল্লি ফিরেছেন। আপাতত বিজেপি নেতাদের সঙ্গে রামবিলাস পুত্রের দেখা করার কোনও পরিকল্পনা নেই বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন।

আগামী মাসে দু’দফায় বিহারে বিধানসভা ভোট। ওই ভোট ঘিরে সব শিবিরেই রাজনৈতিক ত‍ৎপরতা তুঙ্গে উঠেছে যদিও আসন রফা নিয়ে শাসক এনডিএ এবং বিরোধী মহাজোটের অন্দরে অশান্তি শুরু হয়েছে সূত্রের খবর, রাজ্যের ২৪৩ বিধানসভা আসনের মধ্যে ১০০টিতে করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ও বিজেপি। বাকি ৪৩ আসন ছাড়া হচ্ছে জোটের তিন শরিক চিরাগ পাসোয়ান-উপেন্দ্র কুশয়াহা ও জিতনরাম মাজিকে। দুই বড় শরিক দলের ওই সিদ্ধান্তের কথা জানতে পেরেই গোঁসা করেছেন চিরাগ ও জিতনরাম। দুজনেই বিজেপি নেতৃত্বের কাছে যথাক্রমে ৪০ ও ১৫ আসন ছাড়ার দাবি জানিয়েছেন। হাম সুপ্রিমো জিতনরাম হুঙ্কার ছেড়েছেন, ১৫ আসন না পেলে দল নির্বাচনে লড়বে না। তবে এনডিএ’কে সমর্থন জানাবে।

অন্যদিকে, চিরাগকে বোঝাতে গতকাল মঙ্গলবারই দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিজেপির দুই পর্যবেক্ষক বিনোদ তাওড়ে ও ধর্মেন্দ্র প্রধান। যদিও জট কাটেনি। তাতেও হাল ছাড়েননি বিজেপি শীর্ষ নেতৃত্ব। বুধবার চিরাগের সঙ্গে আর এক দফায় বৈঠকের জন্য পটনা উড়ে এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, খাগাড়িয়া থেকে পটনায় ফিরেই বিজেপি’র পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল চিরাগের। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি। রাতেই পটনা থেকে দিল্লি ফিরছেন। আগামিকাল বৃহস্পতিবার ফের পটনায় ফিরে দলের কর্মসমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। যেভাবে আসন ভাগাভাগি নিয়ে দুই শরিক দলের মধ্যমণি বেঁকে বসেছেন, তাতে খানিকটা হলেও বিব্রত বিজেপি শীর্ষ নেতৃত্ব।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন