চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত। উত্তর উড়িষ্যাতে আরো একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা আর নেই। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা আর থাকছে না উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গেও(South Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ ,কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯ জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ,নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি ,নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম জেলাতে । দমকা বাতাস বইতে পারে।শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে।বিহার ,ঝাড়খণ্ডে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তবে উড়িষ্যা এবং বাংলাতে আরো কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে এগিয়ে যাবে বাংলা।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ