শ্বশুরের যৌনাঙ্গ চেপে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পুরাতন মালদায় চাঞ্চল্যকর ঘটনা ,শ্বশুরের যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ, পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রাম(Moregram) এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নূর শেখ (বয়স প্রায় ৬০)। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, পুত্র (যিনি ভিনরাজ্যে শ্রমিক), এবং অভিযুক্ত বৌমা সুলতানা বিবি(Sultana Bibi) সহ তার পুত্রের পাঁচ সন্তান।ঘটনাক্রমে জানা যায়, এদিন বাড়িতে পারিবারিক অশান্তি বাধে। সেই সময় উত্তেজনার বশে সুলতানা বিবি শ্বশুরের হাত কামড়ে দেয় ও যৌনাঙ্গ চেপে ধরে।

ফলে ঘটনাস্থলেই নূর শেখের মৃত্যু হয় বলে অভিযোগ।ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে(Malda Medical College) পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ অভিযুক্ত বৌমা সুলতানা বিবিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকলেই ওই গৃহবধূর কঠিন শাস্তি দাবি করছে। মৃতদেহের ময়নাতদন্তে রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ শ্বশুরের(Father In Law) মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে নিশ্চিত হবে।গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বশুরের সঙ্গে ঝগড়ার সময় বৌমার ছুটে এসে শ্বশুরের গলা প্রথমে টিপে ধরে তারপর তার যৌনাঙ্গ চিপে ধরে তাকে মাটিতে ফেলে হাতে কামড় দেয়। বয়স্ক শ্বশুর সেখানেই মাটিতে পড়ে মারা যায়। এই ধরনের বৌমার হাতে শ্বশুর খুনের ঘটনা ওই গ্রামে প্রথমবার ঘটেছে। সকলেই এই ঘটনায় হতবাক। বৌমার কঠোর শাস্তি দাবি করছেন গ্রামবাসীরা।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা