পুর নিয়োগ দুর্নীতি মামলা: সল্টলেক সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেক সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED)। শুক্রবার সকালে শহরের ১০ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমে ইডি সল্টলেক, নাগেরবাজার, দমদম সহ একাধিক জায়গায় অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালায় ইডি আধিকারিকরা। লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় হানা দেয় ইডি। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। পুজো কাটতে না কাটতেই ফের অ্যাকশন শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযানে নেমেছে ইডি। প্রথমেই নাগেরবাজারে পৌঁছে যায়। নাগের বাজারের শোভনা অ্যাপার্টমেন্টে হানা দেয়। প্রথমে কোনও সাড়া মেলেনি। পরে দরজা খুলতেই প্রবেশ করে ইডি আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ।

জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দের বাড়িতে অভিযান চালায় ইডি।  অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত তিনিবেসরকারি স্কুলের মালিকানার পাশাপাশি প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসাও রয়েছে তাঁর। জানা গিয়েছে, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তেই ইডির অভিযান। চলছে জিজ্ঞাসাবাদও। পাশাপাশি, নিউ আলিপুরেও চলছে অভিযান। অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে।  গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে ইডি তল্লাশি। সকাল থেকে সব জায়গায় আলাদা আলাদা টিম নিয়ে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বাইরে পাহাড়ায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৮ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান