নকল সোনার বিস্কুটের প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নকল সোনার প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বহরমপুরে।অভিযোগ বহরমপুরের রাধারঘাটের এক যুবক নকল সোনার বিস্কুট নিয়ে আসে। এরপর একটি টোটোতে উঠে পড়ে। টোটোতে(TOTO) থাকা মহিলা যাত্রীকে সে জানায়, তার কাছে একটি সোনার বিস্কুট রয়েছে। যার মূল্য মহিলার কাছে থাকা সোনার অলংকারের থেকে অনেক বেশি। তার পরিবর্তে মহিলার কাছে থাকা সোনার অলংকার(Gold Ornaments) তাকে দিতে হবে। বাড়িতে ছেলে অসুস্থ, টাকা প্রয়োজন।

কিন্তু সোনার বিস্কুট(Gold Biscuit) দোকানে কোথায় বিক্রি করতে হবে সে জানে না। তার নকল সোনার বিস্কুটের পরিবর্তে মহিলার কাছে থাকা সোনার অলংকার দাবি করে ওই যুবক। এভাবেই দিনের পর দিন ওই যুবক এই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়ে আসছে। শুক্রবার একই ধরনের ঘটনা ঘটাতে গিয়ে হাতেনাতে ওই যুবককে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা। বহরমপুর পৌরসভার সামনে আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এই চক্রে আর কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। কতগুলো এই ধরনের প্রতারণার ঘটনা ওই যুবক ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। যারা ওই যুবককে আটক করেছে তাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যে মহিলার সঙ্গে ওই যুবক শুক্রবার প্রতারণার ঘটনা ঘটাতে গিয়েছিল তারও বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই প্রতারকের কাছে থাকা নকল সোনার বিস্কুটটি তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ।যে নকল বিস্কুটটি উদ্ধার হয়েছে সেটি পিতলের।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা