Bhatpara clash: অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ

নেতাজির মূর্তিতে মাল্যদান করাকে কেন্দ্র করে অশান্তি। যার জেরেই গুলি-বোমা সবই চলে ভাটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজির মূর্তিতে মাল্যদান করাকে কেন্দ্র করে অশান্তি। যার জেরেই গুলি-বোমা সবই চলে ভাটপাড়ায়। তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচিতে গিয়ে অশান্তি পাকানোর অভিযোগ ওঠে সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে সাংসদ নিজের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীদের দিয়ে শাসকদলের কর্মীদের লাঠিপেটা করেছে। এমনকি অর্জুনের নিরাপত্তারক্ষীরা ছয় রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। অন্য সূত্রে জানা গিয়েছে সাত রাউন্ড গুলি চালানো হয়েছে। গত রবিবার পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হলেও সোমবার ভাটপাড়ার ঘটনা অন্য মোড় নিয়েছে। এদিন পুলিশের তরফে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে হিংসা ছড়ানো, খুনের চেষ্টার ধারা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

গত রবিবারই ভাটপাড়ার ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের তরফে মামলা দায়ের করা হয়। তৃণমূলের তরফে অভিযোগ, রবিবার নেতাজি জন্ম-জয়ন্তীকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা মূর্তিতে মাল্যদান করতে যান ভাটপাড়ায়। পুরপ্রশাসক গোপাল রাউতের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। অভিযোগ তখনই বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তখনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন অর্জুন। এমনকি নিজের দেহরক্ষীদের দিয়ে তৃণমূল কর্মীদের পেটানোর অভিযোগও ওঠে অর্জুনের বিরুদ্ধে।

গোটা ঘটনার বিষয়ে অর্জুনকেই দায়ী করে তৃণমূলের তরফে মামলা দায়ের হয়। ভাটপাড়া থানার তরফেও বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবারের ঘটনাকে কেন্দ্র অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দেগে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন, ‘নিরাপত্তারক্ষীরা গুলি চালাল কেন? একটা ইটও পড়েনি। আমি এর তদন্ত চাই। পুলিশকে অনুরোধ করছি আপনারা তদন্ত করুন। অর্জুন সিং সন্ত্রাসের রাজনীতি করছে। ও যদি সংযত না হয় এটা ব্যুমেরাং হয়ে ওর দিকে ঘুরে যাবে। আমি দায়িত্ব নিয়ে বললাম। অর্জুন সিংয়ের যা চরিত্র, তাতে ও আজকের পরে সাম্প্রদায়ির গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব, আপনারা আজ থেকে মন্দির মসজিদের সামনে পাহারা দিন। কারণ অর্জুন সিং মন্দির ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে। ধর্মের লড়াই লড়াবে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল