পুরনো শত্রুতার জেরে গণপিটুনির শিকার, ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন তরুণ ক্রিকেটার

পুরোনো শত্রুতা, সহিংস আক্রমণের শিকার হয়ে মৃত্যু হল মুম্বইয়ের একজন উঠতি ক্রিকেটার কিশোর ভারকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোনো শত্রুতা, সহিংস আক্রমণের শিকার হয়ে মৃত্যু হল মুম্বইয়ের একজন উঠতি ক্রিকেটার কিশোর ভারকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। জানা গিয়েছে, গত পাঁচ দিন ধরে তিনি একটুও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু রবিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মুম্বই পুলিশ হত্যার চেষ্টার অভিযোগে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, গত ৮ অক্টোবর মধ্যরাতে নভি মুম্বই য়ের সেক্টর-২১-এ এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পূর্বের একটি বিরোধ মেটানোর জন্য অজুহাতে অভিযুক্ত বিক্রম ওরফে ভিকি শত্রুঘ্ন পাতিল, আশুতোষ ধ্রুবে নামক এক যুবককে তাঁর বাড়িতে ডেকে নেন।

এরপর আশুতোষ ধ্রুবে, তার বন্ধু কিশোর ভারক এবং ভিকি কাম্বলেকে নিয়ে পাতিলের বাড়িতে যান। আর সেখানে যেতেই পাতিল, তার স্ত্রী চারুশীলা এবং তাদের সহযোগী সংকেত লাড, ওমকার ওয়াঘমারে, বেদান্ত ওরফে বিশ্বেশ ঘরত, জাকিল শেখ এবং মৌলালি ওরফে মৌলা ভান্ডার ক্রিকেট ব্যাট, ফাইবার রড এবং পাথর দিয়ে তিনজনের উপর আক্রমণ করেন। এই ঘটনায় ভারকের মাথায় গুরুতর আঘাত লাগে, আশুতোষের একটি হাত ভেঙে যায় এবং কাম্বলের পাঁজরে আঘাত লাগে। তড়িঘড়ি উঠতি ক্রিকেটার কিশোর ভারককে এমজিএম হাসপাতালে নিবিড় পরিচর্যায় ভর্তি করানো হয়। কিন্তু তাঁকে সুস্থ করা যায়নি। তিনি রবিবার মারা যান।

যদিও কিশোরের চিকিৎসার সাহায্যের জন্যে তার বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। এই ঘটনায় এপিএমসি থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, “কিশোর ভারকের মৃত্যুর ঘটনায় আমরা এখনও পর্যন্ত ছয় অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছি। আরও তদন্ত চলছে। সকল অভিযুক্ত আমাদের হেফাজতে রয়েছে।” সঙ্গমেশ্বর তালুকের একটি গ্রামের বাসিন্দা, কিশোর ভারক তাঁর বাবা-মা, ভাইয়ের সঙ্গে তুর্বে সেক্টর-২১-এ থাকতেন। ক্রিকেট খেলার দক্ষতার জন্য তিনি পরিচিত ছিলেন, তাঁকে প্রায়শই কমিউনিটি টুর্নামেন্টে স্থানীয় দলের প্রতিনিধিত্ব করতে দেখা যেত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল