সতীর একান্ন পীঠের অন্যতম, সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে মসজিদ-গির্জা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বাস করা হয় দক্ষযজ্ঞে আত্মঘাতী হওয়ার পর দেবী সতীর দেহের ৫১টি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল। শুধু ভারতে নয় বাংলাদেশেও রয়েছে সতীর একান্ন পীঠের মধ্যে কয়েকটি। সতীর দেহের নির্দিষ্ট অংশ, অলঙ্কার বা পোশাক পড়েছিল এই স্থানগুলিতে। সেই স্থানগুলিয়ে বর্তমানে দেবীর শক্তির প্রকাশ গুরুত্বপূর্ণ তীর্থ হিসেবে বিবেচিত হয়। তেমননি একটি হল মা যশোরেশ্বরী, যা বাংলাদেশে অবস্থিত। এই জায়গায় সতীর করকমল বা তালুদ্বয় পড়েছিল বলেই কথিত আছে। যশোরেশ্বরী মন্দির বাংলাদেশের অন্যতম জাগ্রত মন্দির। এই মন্দিরে পুজো দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঈশ্বরীপুরে মা যশোরেশ্বরীর মন্দির অবস্থিত বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। এখানে পীঠ-ভৈরবের নাম চণ্ড। এই সতীপীঠে কায়মনোবাক্যে পুজো করলে যাবতীয় মনোবাসনা পূর্ণ হয় হয় বলেই মানুষের বিশ্বাস। এই মন্দিরে কেবল মায়ের মুখই সকলের চোখে পরে। শরীরের বাকি অংশ কাপড়ে আবৃত রাখা হয়। টুকটুকে লাল রঙের চাঁদোয়া দেওয়া রয়েছে মায়ের মাথার ওপর। মা যশোরেশ্বরীর প্রিয় হল রক্তজবার মালা । তাই ভক্তরা মনোবাসনা পূর্ণ করতে ও দেবীর করুণা পেতে রক্তজবার মালা দিয়ে পুজো দেন। অনেকে বলেন যশোরেশ্বরীর মন্দিরের মায়ের সঙ্গে মিল রয়েছে মালদার জাগ্রত জহুরা মায়ের সঙ্গেদেবীর।

যশোরেশ্বরী মন্দিরের ইতিহাস

বাংলাদেশের এই মন্দির নিয়ে একাধিকজনের একাধিক মত রয়েছে। কথিত রয়েছে প্রথম মন্দিরটি তৈরি করেন অনরি নামে এক ব্রাহ্মণ। তবে কোন সময়ে মন্দিরটি প্রতিস্থা হয়েছিল তার সঠিক সময় জানা যায়নি। অনরি নামের ওই ব্রাহ্মণ প্রথম মন্দিরটি তৈরি করারর বহুকাল পর মন্দিরটি সংস্কার করান মন্দিরটি সংস্কার করান। তবে রাজা প্রতাপাদিত্যের হাত ধরে মূল মন্দিরটি নতুন রূপ পায়। কথিত রয়েছে, রাজা প্রতাপাদিত্য গৌড় থেকে এসে ইছামতী ও যমুনার সঙ্গমস্থলে রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন। রাজা যখন কামালউদ্দিন নামে তাঁর এক কর্মচারীকে দিয়ে জঙ্গল সাফ করছিলেন তখন সেই কর্মী দেখতে পান জ্যোতির্ময় আলোক ছটা। সঙ্গে সঙ্গে ঘটনা রাজাকে জানলে তিনি ছুটে আসেন এবং দেখতে পান এক পরিত্যক্ত মন্দির ও এক প্রস্তরখণ্ড। যা দেখতে অনেকেটা হাতের তালুর মতো। পাশে ছিল লাল জবা। তিনি জায়গায় মাহাত্ম বুঝতে পেরে মন্দির তৈরি করেন। যশোরেশ্বরী পুরী নাম রাখেন ওই জায়গায়। সেই নাম থেকেই এসেছে দেবীর যশোরেশ্বরী দেবীর নাম।

তবে সেই সময়ে রাজা প্রতাপাদিত্য কেবল মন্দির নির্মাণ করেননি। সৌহার্দ্যের বার্তা দিয়ে একটি মসজিদ ও একটি গীর্জা নির্মাণ করেন। মসজিদটির নাম রাখা হয় টেঙ্গা মসজিদ এবং তা তিনি তাঁর কর্মচারী কামালউদ্দিনের উদ্দেশে উৎসর্গ করেন। গীর্জার নাম রাখা হয় ঈশ্বরীপুর চার্চ। যশোরেশ্বরী মন্দির এক সময়ে সংস্কারের অভাবে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। তবে বাংলাদেশ সরকারের উদ্যোগে মন্দিরের সংস্কার হয়েছে।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা