আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইতিহাস গড়ে বিশ্বকাপের মূলপর্বে ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘মনের অদম্য জেদ অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করে।’ কথাটি যে মিথ্যা নয় তা প্রমাণ করল ছোট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের ফুটবলাররা। বাছাইপর্বে এসওয়াতিনিকে ৩–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো  বিশ্বকাপ খেলার টিকিট জোগাড় করল পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি।

গতকাল সোমবার রাজধানী প্রাইয়ায় এসওয়াতিনির মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন কেপ ভার্দের ডেইলন লিভ্রামেন্তো। ছয় গজের বক্সে প্রতিপক্ষের রক্ষণের ভুলে পাওয়া বল জালে পাঠান। এর খানিকবাদেই উইলি সেমেদো দুর্দান্ত এক ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা গোল করে ব্যবধান ৩-০ করেন। রেফারি শেষ বাঁশি বাজাতেই উ‍ৎসবে মেতে ওঠেন কেপ ভার্দের সমর্থকরা।

বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বে গত মাসে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে গোটা দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন কেপ ভার্দের ফুটবলাররা। ওই জয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছিল দ্বীপ রাষ্ট্রটির। বাকি দুই ম্যাচে একটিতে জিতলেই চলত। গত বুধবার লিবিয়ার মাঠে ৩-৩ গোলে ড্র করে প্রথম সুযোগ হাতছাড়া করেন ডেইলন লিভ্রামেন্তোরা। সেদিন অবশ্য শেষ মুহূর্তে সম্ভাব্য জয়সূচক গোলটি বাতিল হয় বিতর্কিত অফসাইডের কারণে। তবে এসওয়াতিনির বিপক্ষে ঘরের মাঠে আর কোনও ভুল করেননি ডেইলন লিভ্রামেন্তোরা। দারুণ এক জয়ে আফ্রিকা থেকে ষষ্ঠ দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন। কেপ ভার্দের ফুটবলারদের ইতিহাস গড়ার ক্ষণটিতে মাঠে হাজির ছিলেন প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসও। এর আগে আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন)চমক দেখিয়েছে কেপ ভার্দে। ২০১৩ সালে অভিষেকেই তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের ৭০ নম্বরে রয়েছে ৫ লক্ষ ২৫ হাজার জনসংখ্যার দেশটি।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ