আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

নিজস্ব প্রতিনিধি: সোনা-রুপোর দাম কমা অব্যাহত রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ করেই দাম বেড়ে গিয়েছিল দুই মুল্যবান ধাতুর। কিন্তু সন্ধ্যা নামতেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রায় ১,৮০০ টাকা কমেছে রুপোর দাম। আর সোনার দাম ১,১০০ টাকা সস্তা হয়েছে। তিনদিনে রুপোর দাম মোট ৯,৭০০ টাকা কমেছে। ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে যেখানে বিশ্বজুড়ে গ্যাস-জ্বালানির দাম বাড়ছে। তখন লাগাতার হারে কমছে সোনা-রুপোর দাম।

গত জানুয়ারিতে প্রায় ৪ লক্ষ টাকায় পৌঁছে রুপোর দাম ইতিহাস সৃষ্টি করেছিল। পাল্লা দিয়ে সোনার দামও ২ লাখের কাছকাছি চলে যায়। কিন্তু তারপর থেকেই দাম কমছে এই মুল্যবান ধাতুগুলির। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেও দাম কমা অব্যাহত রয়েছে। এখন রুপোর দাম তার সর্বোচ্চ দামের তুলনায় প্রায় ২ লাখ সস্তায় বিক্রি হচ্ছে। সপ্তাহের তিন কার্যদিবসে মেয়াদোত্তীর্ণ রুপোর দাম ২,৩৫,৫১৩ টাকায় নেমে এসেছে। আর গতকাল রুপোর দাম ২,৩৭,৩৪৫ টাকায় বন্ধ হয়েছিল। সুতরাং এক ধাক্কায় তিনদিনে প্রতি কেজি রুপোর দাম ৯,৭৪১ টাকা কমেছে। গত জানুয়ারিতে ১ কেজি রুপা র দাম প্রায় ৪,৩৯,৩৩৭ টাকায় পৌঁছেছিল। সেই তুলনায় এখন প্রতি কেজি রূপোর দাম ২,০৩,৮২৪ টাকা কমে বিক্রি হচ্ছে।

অন্যদিকে এমসিএক্স-এ সোনার দাম মঙ্গলবারের ১,৫০,০২৭ টাকা থেকে কমে ১,৪৮,৮৯৭ টাকায় বন্ধ হয়েছিল। গত তিন দিনে ৫ জুনের মেয়াদোত্তীর্ণ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৩,৮০২ টাকা কমেছে। সোনা জানুয়ারিতে প্রতি ১০ গ্রামে ২,০২,৯৮৪ টাকায় পৌঁছেছিল এবং বর্তমান দামের তুলনায় সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৪,০৮৭ টাকা কমেছে। অন্যদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন, IBJA.Com-এর ওয়েবসাইটে অনুসারে, তিনদিনে রুপোর দাম প্রতি কেজি ২,৪৩,৮২৫ টাকা থেকে কমে ২,৩৮,৯১১ টাকায় নেমে এসেছে। সুতরাং, প্রতি কেজিতে ৪,৯১৪ টাকা কমেছে রুপো। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম ১,৫১,৪৭৫ টাকা থেকে ১,৪৮,৮২১ টাকা নেমেছে। অর্থাৎ, সোনার দাম ২,৬৫৪ টাকা কমেছে।

Published by:

Share Link:

More Releted News:

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

এক ধাক্কায় ১.৯৯ লক্ষ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ