বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ইরানের সঙ্গে সমঝোতা করতে শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হলেন ট্রাম্প। শেষ হয়ে গেল তাঁর ফাঁকা বুলি। আজ, বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পুতিন ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দেড়ঘন্টা ধরে নিজেদের মধ্যে কথা বলেছেন। ফোনে দুই রাষ্ট্রনেতার এই কথোপকোথনের সত্যতা স্বীকার করেছে ক্রেমলিন। এই বিষয়ে ক্রেমলিনের প্রতিনিধি ইউরি উষাকভ জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে এই লম্বা আলোচনায় ছিল একাধিক বিষয়। তবে আন্তর্জাতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিষয়টি অন্য। ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়েই পুতিনকে ফোন করেন ট্রাম্প। কারণ কিছুদিন আগেই মস্কো সফরে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচি।

তারপরেই ট্রাম্পের পুতিনকে ফোন কোনও কাকতালীয় ঘটনা নয় বলেই ধারণা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। কারণ, তেহরান আর কিছুতেই মার্কিন প্রেসিডেন্টের কাছে মাথা নত হচ্ছে না। তাই একমাত্র পুতিনকে ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর পথেই হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে পুতিন আলোচনা করে আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারেন কিনা এখন সেটাই দেখার। 

আরও পডুন: ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

ক্রেমলিন আরও জানিয়েছে, এই দুই নেতার বৈঠকে উঠে এসেছে ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়টি, রাশিয়া-আমেরিকার খনিজ ও শক্তি সংক্রান্ত চুক্তির দিকটিও। একই সঙ্গে পুতিন, ট্রাম্পের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই সুযোগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর ব্যাপারেও ট্রাম্পকে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট, এমনটাই দাবি মস্কোর। আগামী মে মাসে ভিক্ট্রি ডে রয়েছে রাশিয়ায়। তার আগে কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের কাছি আর্জি জানিয়েছেন পুতিনও। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট তাতে সম্মতি জানিয়েছেন। মস্কো ও ওয়াশিংটন দুই দিকের তরফেই এই কথোপকোথনকে বন্ধুত্বপূর্ণ ও ব্যবসায়িক দিক দিয়ে সফল বলে দাবি করেছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান