নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বাভাস ছিলই। তার থেকেও কয়েকগুণ ছাপিয়ে গেল কালবৈশাখীর দাপট। আজ, বুধবার সন্ধ্যার পরে শহর থেকে শহরতলি ভিজল তুমুল বৃষ্টিতে। সঙ্গে ঝড়ের দাপট। তবে এদিনের কালবৈশাখীতে ঝড়ের তুলনায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল।

বাংলায় দ্বিতীয় দফায় নির্বাচনের সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। সকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে উত্তর সর্বত্র অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দেয় কালবৈশাখী। ভোট মিটতেই ইভিএম গুছিয়ে ডিসিআরসি সেন্টারে যেতেই ফেঁসে যান বহু ভোটকর্মী। কালবৈশাখীর দাপটে গণনাকেন্দ্রেই আটকে যান সকলে। পরে রাস্তায় বেরিয়ে বাড়ির দিকে যেতে গেলেও বিপদ পিছু নেয়। যেমনটা হয়েছে হাওড়া-বর্ধমান মেইন শাখায়। ব্যান্ডেলে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় হাওড়া-বর্ধমান মেইন শাখায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। আপ ও ডাউন লাইনে দুদিকেই পরিষেবা স্তব্ধ হয়ে যায়। হুগলি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে হাওড়া-ব্যান্ডেল লোকাল। বহু ভোট কর্মী এই ট্রেন ধরে বাড়ি ফিরতেন তারাও সমস্যার মধ্যে পড়েন। প্রায় ৪০ মিনিট ধরে স্টেশনে বসে থাকার পর পরিষেবা ঠিক হয়।

আরও পডুন: ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে ও ভোটকর্মীরা যাতে ঠিকভাবে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা করেছে পূর্ব রেল। একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। যার মধ্যে রয়েছে, শিয়ালদহ থেকে নামখানার মধ্যে এক জোড়া ট্রেন। এটি শিয়ালদহ থেকে আজ রাতে ক্যানিংয়ের উদ্দেশে রওনা হয়েছে রাত ১০ টা ৩২ মিনিটে। নামখানায় পৌঁছবে রাত ১ টা ২ মিনিট নাগাদ। অন্যদিকে, নামখানা থেকে রাত ১ টা ২৫ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ৩ টে ৪৫ মিনিটে। শিয়ালদহ থেকে ক্যানিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে রাত ১১ টা ৪০ মিনিটে। ক্যানিং পৌঁছবে রাত ১২ টা ৩০ মিনিটে। আবার ক্যানিং থেকে রাত ১ টা ৫ নাগাদ শিয়ালদহের উদ্দেশে ট্রেনটি ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে রাত ২ টা ৩৫ মিনিট নাগাদ।

ডায়মন্ড হারবার থেকে রাত ১ টা ৩০ মিনিট নাগাদ শিয়ালদহের উদ্দেশে একটি ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ৩ টে ৩০ মিনিট নাগাদ। শিয়ালদহ থেকে বজবজের মধ্যে একজোড়া ট্রেনের ঘোষণা করা হয়েছে। শিয়ালদহ থেকে বজবজের উদ্দেশে রাত ১১ টা ৪৫-এ ট্রেনটি ছাড়বে। সেটি বজবজ পৌঁছবে রাত ১২ টা ২৫ মিনিট নাগাদ। আবার বজবজ থেকে রাত ১ টা নাগাদ শিয়ালদহগামী ট্রেনটি ছাড়বে। ওই ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে রাত ২ টো নাগাদ।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ