ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: পশ্চিমবঙ্গ, ত্রিপুরার পর এবার ‘সবেধন নীলমণির’ মতো টিমটিম করে জ্বলে থাকা কেরলেও ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে সিপিএমকে। টানা ১০ বছর বাদে কুর্সি ছাড়া হতে হচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) ‘এনডিটিভি-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, ঈশ্বরের আপন দেশের ভোটাররা ক্ষমতার  পালাবদলের পক্ষেই ভোট দিয়েছেন। রাজ্যের ১৪০ আসনের মধ্যে ৭৮ থেকে ৯০ আসনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। ১০ বছর শাসন ক্ষমতায় থাকা সিপিআইএমের নেতৃত্বাধীন এলডিএফকে ৪৯ থেকে ৬২ আসন পেয়েই খুশি থাকতে হবে। কোমর কষে ঝাঁপালেও ঈশ্বরের আপন দেশে মোদি ম্যাজিক কাজ করেনি। শূন্য থেকে তিনটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে।

আর এক সমীক্ষক সংস্থা ‘ম্যাট্রিজ’ও কেরলে ইউডিএফের ক্ষমতায় ফেরার আভাস দিয়েছে। সংস্থার মতে, ‘কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৭০ থেকে ৭৫টি আসন পেতে চলেছে। এলডিএফ পেতে পারে ৬০ থেকে ৬৫ আসন। বিজেপি পেতে পারে ৩ থেকে ৫ আসন।’

কেরলে পালাবদলের আভাস দিয়েছে অন্য এক সমীক্ষক সংস্থা ‘পি-মার্ক’। ওই সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইউডিএফ পেতে চলেছে ৭১ থেকে ৭৯ আসনে। সিপিআইএমের নেতৃত্বাধীন এলডিএফ জিততে পারে ৬২ থেকে ৬৯ আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ১ থেকে চারটি আসন আর অন্যান্যরা পেতে পারে তিনটি আসন।

সমীক্ষক সংস্থা ‘পিপলস পালস’ও ঈশ্বরের আপন দেশে পালাবদলের আভাস দিয়েছে। ভোটারদের সঙ্গে কথা বলার নিরিখে সংস্থাটি জানিয়েছে, কেরল বিধানসভার ১৪০ আসনের মধ্যে ৭৫ থেকে ৮৫টি আসন জিততে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফকে ৫৫ থেকে ৬৫টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। বিজেপি সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের