ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও খুনের ঘটনার জেরে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে। এমনকি সেই প্রভাব পড়ে আইপিএলে। নিলামে প্রথমে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ১০ কোটি টাকায় কেনে কেকেআর। কিন্তু গেরুয়াধারীদের তীব্র আপত্তিতে মুস্তাফিজুরকে নিয়ম ভেঙে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এমনকি পাকিস্তানের ক্রিকেট লিগের নিলামের পর মুস্তাফিজুরকে কেকেআর ছেড়ে দেওয়ায় বিপাকে পড়েন তিনি। ভারত ও পাকিস্তান কোনও দেশের ক্রিকেট লিগেই খেলতে পারেননি মুস্তাফিজুর। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের তৎকালীন উপদেষ্টা সরকারের তীব্র মনোমালিন্য হয়। আর সেই কারণেই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত পুরুষদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। যদিও সেই সিদ্ধান্ত ভুল ছিল বলে মত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের।

আরও পডুন: ‘বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর

সেই সময়ে বাংলাদেশের উপদেষ্টা সরকারের দাবি ছিল, তাঁরা একাধিক শর্তের বিনিময়ে শ্রীলঙ্কায় খেলতে যাবে। যদিও তাতে বেশি গুরুত্ব দেয়নি আইসিসি। ভারতেই, বাংলাদেশকে খেলতে আসার কথা স্পষ্ট জানিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যার ফলে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বয়কট করে টাইগাররা। আর সেই সিদ্ধান্ত ভুল ছিল বলেই মনে করছেন সাকিব। ঘুরপথে এই সিদ্ধান্তের জন্য মোল্লা ইউনূসকেই দায়ী করেছেন তিনি।

সাকিব জানিয়েছেন, ‘এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস ছিল। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল সিদ্ধান্ত ছিল।’ এর ফল ভবিষ্যতেও ভুগতে হবে বলে সাফ জানিয়েছেন সাকিব।

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার