পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অপহরণ, সিভিকের কুকীর্তি প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সিভিকের কুকীর্তি প্রকাশ্যে। পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অপহরণের অভিযোগ উঠল হুমায়ুন কবীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে ডোমকল থানার একজন সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনায় হুমায়ুন সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার চাপড়া থেকে উদ্ধার হয়েছেন অপহৃত ব্যক্তি।

বৃহস্পতিবার ৭ জনকেই বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর যে ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল তাঁর নাম লালন শেখ। তিনি ডোমকলের বাজিতপুরের অন্তর্গত কর্মকারপাড়া এলাকার বাসিন্দা। লালন শেখ চাষবাস করেন। সেই সঙ্গে জমি বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ের কারবারি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, একটি জমিকে নিয়ে হুমায়ুনের সঙ্গে সম্ভবত লালনের গোলমাল চলছিল। তারপরি তাঁকে অপহরণের ফাঁদ পাতে পেশায় সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে অপহরণ করা হয় লালনকে। ডোমকল থানার পুলিশ তদন্তে নেমে অপহরণের উদ্দেশ্যে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে।

বুধবার বিকেলে ডোমকলের কুঠির মাঠ এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে পুলিশের স্টিকার লাগানো গাড়িটি নিয়ে হাজির হুমায়ুন কবীর ও তার সহযোগীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই লালন শেখকে এক প্রকার জোর করে ওই গাড়ির মধ্যে তুলে নেওয়া হয়। কয়েকজন প্রতিবাদ করতে গেলে তাঁরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। এরপর থানায় খবর দেয় লালনের পরিবারের লোকেরা।

মাঝরাতে চাপড়া থানা এলাকা থেকে লালন শেখকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি পুলিশ অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জন দুষ্কৃতি-সহ ডোমকল থানার সিভিক ভলান্টিয়ার, হুমায়ুন কবীরকেও গ্রেফতার করে। এদিকে এই ঘটনার সঙ্গে অপ্রত্যাশিতভাবে নাম জড়িয়ে গিয়েছে শাসক দল তৃণমূলের। যে গাড়িটিতে করে লালন শেখকে অপহরণ করা হয়েছিল সেটি তৃণমূল নেতা ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাজিবুল খান বাপনের। তবে শাসক দলের দাবি, গাড়িটি সাজিবুলের তাতে সন্দেহ নেই। কিন্তু গাড়িটি কয়েকদিনের জন্য ভাড়ায় নিয়েছিল কিছু যুবক। বেড়াতে যাওয়ার নাম করে গাড়িটি নেওয়া হয়েছিল। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা