ভারতের কাছে হারের হ্যাটট্রিকের খেসারত! পাক অধিনায়কত্ব হারাচ্ছেন সলমান আঘা

ভারতকে হারানোর জন্যে তাঁর নেতৃত্ব দানের যথেষ্ট অভাব হয়েছে। তিনি অধিনায়ক হিসেবে ব্যার্থ, সেই কারণে এবার তাঁকে দল থেকে তাড়াচ্ছে পাকিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হয়েছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। যেখানে ৪১ বছর পর ফাইনালে উঠেও ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান। শুধু ফাইনাল নয়, গ্রুপ এবং সেমি ফাইনাল পর্বেও ভারতের কাছে পরাজিত হয়েছিল পাকিস্তান। যদিও পহেলগাঁও হামলার পরে ভারতীয় দলের পাকিস্তানের সঙ্গে খেলাতে তীব্র আপত্তি জানিয়েছিল দেশবাসীর একাংশ। কিন্তু পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ ব্যাটে-বলে নিয়েছে টিম ইন্ডিয়া। সুতরাং এশিয়া কাপের ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সফল সূর্যকুমার যাদব। কিন্তু ভারতের কাছে হারের হ্যাটট্রিক করে অসফল পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আঘা। ভারতকে হারানোর জন্যে তাঁর নেতৃত্ব দানের যথেষ্ট অভাব হয়েছে। তিনি অধিনায়ক হিসেবে ব্যার্থ, সেই কারণে এবার তাঁকে দল থেকে তাড়াচ্ছে পাকিস্তান।

এশিয়া কাপের ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সলমান আঘার কাণ্ড কারখানা গোটা ক্রিকেট বিশ্বের কাছে সমালোচিত হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতীয় দলের সঙ্গে পাকিস্তানের হ্যান্ডশেক না করা, তাঁর নেতৃত্বে খেলা চলাকালীন ভারতকে কটাক্ষ করে নানারকম বিতর্কিত ইঙ্গিত, তাঁর প্রশ্রয়ে রউফের ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত, ছয় মেরে বন্দুক চালানোর মতো উচ্ছ্বাস তাঁর দলের খেলোয়াড়ের, শেষে জেতার পরেও ভারতকে ট্রফি না দেওয়ার বিতর্ক, সবটাই পাকিস্তানি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল। পাশাপাশি এশিয়া কাপের সময় সাংবাদিক সম্মেলনে নানা রকম বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এবার তারই খেসারত দিতে হল সলমান আলি আঘাকে। প্রমাণ হয়েছে যে, পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আঘা ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। সলমান গোটা এশিয়া কাপের ৭ ম্যাচে মাত্র ৭২ রান করতে পেরেছিলেন, গড়ে ১২ রান করেছিলেন তিনি।

তাই এখন জল্পনা, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সলমান আলি আঘাকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে পারে। একটি প্রতিবেদন অনুসারে, তাঁকে সরিয়ে দলের অধিনায়ক হতে পারেন স্পিন-বোলিং অলরাউন্ডার শাদাব খান। T20 এই ফর্ম্যাটে তিনি নতুন অধিনায়ক হতে পারেন। তবে সূত্রের খবর, পিসিবি শাদাব খানকে টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে নিযুক্ত করতে চায়। যদিও কাঁধের অস্ত্রোপচারের পর শাদাব বর্তমানে পুনর্বাসনে রয়েছেন, যা আগামী মাসে সম্পন্ন হবে। তাঁর অস্ত্রোপচারটি ইংল্যান্ডে হয়েছিল।

শাদাব পাকিস্তানের হয়ে ৬টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ১১২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। তিনি সর্বমোট ১৯৪৭ রান করেছেন এবং ২১১টি উইকেট নিয়েছেন। তিনি শেষবার মে-জুন মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। তবে অস্ত্রোপচারের আগে শাদাব টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ঘরোয়া ক্রিকেটে শাদাব খানের অধিনায়কত্বের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সূত্রটি জানিয়েছে যে, আগামী ১১ নভেম্বর থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য শাদাব দলে যোগ দিন দেবেন, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। এছাড়াও ম্যাচ ফিটনেস ফিরে পেতে শ্রীলঙ্কা সিরিজের আগে কায়েদ-ই-আজম ট্রফিতে চার দিনের একটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে শাদাবের।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন