উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে মেসি, মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন ১০ লাখের চেক

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। সেই দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে ফের ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তিনি। এবার উত্তরবঙ্গের মানুষের চরম কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ফুটবলের ভগবান লিওনেল মেসি। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার জন্য ১০ লাখ টাকার একটি চেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন মেসি ।

কলকাতা আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।  দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখনই তাঁর হাতে তুলে দেবেন ১০ লাখ টাকার চেক। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ফুটবলার দান করছেন এই অর্থ। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত মেসিকে ভারত সফরে আনছেন। তিনি নিজেই উত্তরবঙ্গের মানুষেরভ জন্য মেসির এই দানের কথা জানিয়েছেন। শতদ্রু দত্ত ফেসবুক পোস্টে  মেসির দানের কথা ঘোষণা করে লেখেন, ‘GOAT ট্যুরে উত্তরবঙ্গের বিপর্যয়ে পাশে দাঁড়াতে এক স্পনসর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লাখ টাকা সাহায্য করতে এগিয়ে এসেছেন। লিওনেল মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেওয়া হবে।’

নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে হড়পা বান নামে উত্তরবঙ্গে । সেই সঙ্গেই তাল মিলিয়ে বিপদসীমা উপর দিয়ে বয়ে চলেছে নদী। সঙ্গে দোসর হয়েছে ভূমিধস । উত্তরবঙ্গে প্রকৃতি যেন ধ্বংসলীলা চালিয়েছে। একাধিক জায়গা গিয়েছে জলের তলায়। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল খুলেছে রাজ্য সরকার। সেখানে দান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। পাশে দাড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই সাহায্যকারীর তালিকায় এবার যুক্ত হলেন মেসিও। মেসি আগামী ১৩ নভেম্বর তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন । অংশ নেবেন GOAT কাপে। তাছাড়াও মেসির সঙ্গে ভারতে আসছেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু রডরিগো ডি’পল আর লুই সুয়ারেজ।

 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের