৪০ বছরে রঞ্জিতে ৩২তম শতরান করে চমকে দিলেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স যে শুধুই মাত্র সংখ্যা, ফের তা প্রমাণ করে দিলেন জম্মু-কাশ্মীরের অভিজ্ঞ ব্যাটার পারশ ডোগরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান করেছেন। ১৬৯ বলে ১১২ রান করে অপরাজিত রয়ে গিয়েছেন জম্মু-কাশ্মীরের অধিনায়ক। দুরন্ত শতরানের ইনিংস সাজানো ছিল ১৬টি চারে।

এ নিয়ে রঞ্জি ট্রফিতে ৩২তম শতরান করলেন পারশ। রঞ্জির ইতিহাসে সর্বাধিক শতরানকারী হিসাবে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন। তিনি টপকে গিয়েছেন অজয় শর্মাকে। সর্বাধিক শতরানকারীর রেকর্ড ওয়াসিম জাফরের। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রঞ্জিতে ৪০টি শতরান করেছেন। ৪০ বছর বয়সী পারশ দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে তাঁর পারফরম্যান্স রীতিমতো চোখধাঁধানো। এখনও পর্যন্ত তিনি ৯৫০০ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন ওয়াসিম জাফর। তাঁর রান সংখ্যা হল-১২০৩৮।

প্রথমে ব্যাট করে ৩৮৬ রানে গুটিয়ে গিয়েছিল মুম্বইয়ের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল জম্মু-কাশ্মীর। ঠিক তখনই পরিত্রাতা হিসাবে হাজির হন পারশ। অধিনায়ক হিসাবে দলকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন। আব্দুল সামাদের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ৯৪ রান যোগ করেন। আবিদ মুশতাকের সঙ্গে সপ্তম উইকেটে জুটি বেঁধে ৬৮ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। ক্রিজের অন্যপ্রান্তে একের পর সতীর্থ ফিরে গেলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন পারশ। তাঁর অনবদ্য শতরানের সুবাদেই দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান দাঁড়ায় সাত উইকেট হারিয়ে ২৭৩। মুম্বইয়ের তুলনায় এখনও ১১৩ রানে পিছিয়ে জম্মু-কাশ্মীর। যদিও হাতে তিন উইকেট রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল