আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে চড়ছে পারদ, ১০ লাখের বেশি টিকিট বিক্রি প্রথম ধাপে

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। চলছে বাছাই পর্ব। শুরু হয়েছে টিকিট বিক্রিও। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানয়েছে বৃহস্পতিবার প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি। এই খববই আরও একবার প্রমাণ করেছে এই খেলা দেখতে সকলে ঠিক কতটা মুখিয়ে থাকেন।

চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হলেও এতদিন কোনও তথ্য জানায়নি ফিফা। এই প্রথম আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কথা জানানো হল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশ যারা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক, তাঁদের থেকেই সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে। ফিফার জানানো তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত টিকিট কিনেছেন ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা । ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের সমর্থকরাও রয়েছেন টিকিট কেনার তালিকায়। টুর্নামেন্টটি চলবে  আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। তবে ১০ লাখের বেশি টিকিট বিক্রির কথা জানালেও কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন জায়গায় কী পরিমাণ চাহিদা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি ফিফা।

বিশ্বকাপে খেলবে ৪৮ টি দল যার মধ্যে ২৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে এখনও পর্যন্ত।বিশ্বকাপে খেলবে ৪৮ টি দল যার মধ্যে ২৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে এখনও পর্যন্ত। প্রথম ধাপে টিকিট কেনার জন্য ছিল প্রথম ধাপে। তাঁদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা পেয়েছেন টিকিট কেনার সুযোগ। দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২৭ অক্টোবর। এই ক্ষেত্রেও সমর্থকরা ও দর্শকরা ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কিনতে পারবেন। জানা গিয়েছে, স্টেডিয়ামের ধারণক্ষমতার হিসাব অনুসারে উত্তর আমেরিকার ১৬টি স্টেডিয়াম মিলিয়ে ১০৪টি ম্যাচে মোট আসনসংখ্যা প্রায় ৭১ লাখ। তবে এই আসনগুলির মধ্যে সাধারণ দর্শকের জন্য কটা আসন বিক্রির আওতায় আসবে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে ৪০টি ম্যাচের ক্ষেত্রে টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার। তাছাড়া বাকি সব খেলা দেখার জন্য টিকিটের দাম বেশি। ক্যালিফোর্নিয়ার ইনগলউডে সোফি স্টেডিয়ামে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সেই  টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলারের মধ্যে রয়েছে বলেই জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ