সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া : ভোটের দামামা বাজতে বাকি এখনও কয়েক মাস। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুত শাসক থেকে বিরোধী শিবির। রথি মহারথিরা রাজ্যে ভোটের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেই নিয়ে মুখ খোলেননি কেউই। এই পরিস্থিতিতে সাঁইথিয়ার তৃণমূল কর্মীর নাম ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল। কেষ্টর এই ঘোষণার পরে দলের মধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, সাঁইথিয়া শহরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে আচমকাই  লীলাবতি সাহার নাম করেন কেষ্ট। তাঁকে জেতানোর আহ্বান জানিয়েছেন কেষ্ট। সেখানে তিনি দাবি করেন, লীলাবতি সাহা মমতা বন্দ্য়োপাধ্যারে প্রার্থী। আগেভাগে প্রার্থীর নাম বলা নিয়ে তাঁকে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।

অনুব্রত মণ্ডল এদিন বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী যিনি হোন না কেন তাকে জেতাতে হবে। সেই সময় লীলাবতি সাহার নাম নিয়ে তিনি বলেন, লীলাবতি সাহা প্রার্থী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তাঁকে না জেতালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না। এখানেই বিজেপি খোঁচা দিয়ে বলেছে, এবার কাজল শেখ কী করেন সেটাই দেখার। তৃণমূলের শীর্ষস্থান থেকে বার বার নির্দেশ এসেছে, একসঙ্গে সকলকে কাজ করতে হবে। সেইমতো একাধিকবার কাজল ও কেষ্টকে একত্রে দেখতে পাওয়া গিয়েছে। এবার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর পরিস্থিতি কেমন পর্যায়ে পৌঁছায় সেটাই এখন দেখার। কয়েকদিন আগে নানুর ব্লকে গিয়ে কাজল শেখ বলেছিলেন এবার নানুর লিড দেবে। তবে তিনি কোনও প্রার্থীর কথা বলেননি। কিন্তু শনিবার বিজয় সম্মিলনী থেকে নাম করলেন কেষ্ট।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা