দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিন দুপুরে হাওড়া স্টেশন চত্বরে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল বাসস্ট্যান্ডের ছাদের একাংশ, আতঙ্কিত যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: ভেঙে পড়ল হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে ভেঙে পড়ল ছাদের একাংশ। রবিবার (১৯ অক্টোবর) কালী পুজোর প্রাক্কালেই অঘটন ঘটে গেল হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডটিতে। এদিন দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তবে ছুটির দিনে বাসস্ট্যান্ডে তুলনামূলক কম ভিড় থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে যায় গোলাবাড়ি থানার পুলিশ। অন্যান্য দিন এই বাসস্ট্যান্ডটিতে প্রচুর ভিড় থাকে। কেননা এখান থেকে বিভিন্ন রুটের বাস ছাড়ে। স্বাভাবিকভাবেই অফিস যাত্রীদের ভিড় দেখা যায় এখানে। তবে যেহেতু আজ ছুটির দিন ছিল, তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আজ দুপুর একটা নাগাদ স্ট্যান্ডের ছাদের একটি অংশ ভেঙে পড়ায় নিমেষেই সেখানে দু’ফুট গর্তের সৃষ্টি হয়। ছাদের অনেকটা অংশ জুড়ে চাঙর ভেঙে পড়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্ট্যান্ডের পাশের একজন বিক্রেতা বলেছেন, ‘হঠাৎ একটা বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখি রাস্তায় কংক্রিটের বড় বড় চাঙর পড়ে আছে। ছাদের একটি অংশ ভেঙে পড়ায় অনেকটা অংশে লোহার রড বেরিয়ে পড়েছে। সেই সময় যদি ওখানে কোনও যাত্রী থাকতেন তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’

আসলে প্রত্যক্ষদর্শীদের দাবি, বহুদিন ওই ছাদের মেরামতির কাজ হয়নি। মাঝে মধ্যেই ছাদ থেকে বড় বড় চাঙর খসে পড়ে যায়। মাসখানেক আগে ফারুক শেখ নামে এক কন্ডাক্টারের মাথায় চাঙর পড়েছিল, তিনি গুরুতর জখম হয়েছিলেন। প্রশাসন থেকে মাঝে মধ্যে এটি দেখতে আসলেও কোনও সুরাহা হয়নি। ঘটনা প্রসঙ্গ হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন, কেএমডিএ-র উপর বর্তায় ওই বাস স্ট্যান্ডের দেখভালের। তাই অবশ্যই কেএমডিএ এবং পুলিশকে চিঠি লেখা হবে। যাতে ওই বাস স্ট্যান্ডের ছাদের পুনর্নির্মাণ করা হয়। আসলে হাওড়া একটি অত্যন্ত জনবহুল শহর। বিশেষ করে হাওড়া স্টেশনে বহু লোকজনের সমাবেশ হয়। এছাড়াও ওই বাসস্ট্যান্ড থেকে বাস ধরতেও প্রচুর লোকজন থাকেন। তাই যদি এই দুর্ঘটনা সাপ্তাহিক দিনে হত, তাহলে অনেক যাত্রীদের মৃত্যু হতে পারত।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে বাংলাকে সম্মান করতে শিখুন’, সোনারপুরকে ‘সোনাপুর’ বলতেই অমিত শাহকে আক্রমণ লাভলির

ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোট শেষের পর এল ‘ভোটার স্লিপ’, বিএলও-কে আটকে চাঁচলে চলল বিক্ষোভ

‘‌তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে’‌, অমিত শাহের দাবি নস্যাৎ করলেন অভিষেক

‘তৃণমূল সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি’, ডোমজুড় থেকে তুলোধনা অভিষেকের

শান্তিনিকেতনে ধর্ষণের ঘটনায় আলোড়ন তুঙ্গে, ভোটের মরশুমে থানা ঘেরাও এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ