আই সি ডি এসের সুপারভাইজার পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধান নগর: আইসিডিএসে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় গ্রেফতার হল দুজন। মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মুস্তাক আহমেদ মিলন ও আব্দুস সাহিল মণ্ডল। তাদের বিরুদ্ধে অভিযোগ হল তারা সুপারভাইজারের চাকরি দেবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আইসিডিএস(ICDS) এর জাল নিয়োগপত্র চাকরি প্রার্থীদের দিয়েছিলেন। এই প্রতারণার ঘটনা তদন্তে নেমে জলঙ্গি থেকে বিধাননগর উত্তর থানার(Bidhannagar North P.S.) পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করে। ধৃত মুস্তাক স্থানীয় শাসকদলের নেতা। একসময় তিনি তৃণমূলের সভাপতি পদে ছিলেন। যদিও বর্তমানে তার সঙ্গে শাসকদলের কোন যোগাযোগ নেই বলে দাবি করা হয়েছে। বিধান নগর উত্তর থানা গত ১৮ আগস্ট আইসিডিএস এর তরফে ভাস্কর ঘোষের কাছ থেকে লিখিত অভিযোগ পায়।

ওই অভিযোগ পত্রে উল্লেখ ছিল অমিত বাসুলি আশীষ পুস্তি মুস্তাক আহমেদ এরা প্রতারিত হয়েছেন। জনৈক্য নদিয়া জেলার রিপন মণ্ডলের কাছ থেকেও একটি অভিযোগ পত্র আছে। তাতে উল্লেখ করা হয়, রিপনে স্ত্রী শবনম ওস্তারিকের কাছ থেকে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে বলে ১ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা প্রতারকরা নিয়েছে। দফায় দফায় এই টাকা বিভিন্ন ইউপিআই(UPI) আইডির মাধ্যমে প্রতারকরা সংগ্রহ করেছে। এরপর প্রতারকরা স্পিড পোষ্টে এবং ইমেইলে জাল নিয়োগপত্র পাঠিয়ে দেয়। যাতে তার স্ত্রীর রাজারহাটে আইসিডিএস – এর সুপারভাইজার পদে যোগদানের উল্লেখ ছিল।

এই নিয়োগপত্র পুরোপুরি জাল। তদন্তে নেমে পুলিশ তা জানতে পারে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯ (২) ,৩১৬ (২), ৩১৮(৪), ৩৩৬ (২) ৩৩৮ এবং ৩৪০ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই মিলন এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে বিধান নগর উত্তর থানার পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত আছে এবং আর কাদের তারা প্রতারিত করেছে এই ধরনের জাল নিয়োগপত্র দিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে পেশ করে তদন্ত দ্রুত গতিতে এগোনোর পদক্ষেপ গ্রহণ করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল