রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই থামছে না ভারত-আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ। যাবতীয় সমস্যা রাশিয়া থেকে ভারতের তেল কেনাকে নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে ‘বড় শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন। বলেছেন ভারত যদি রাশিয়ার তেল কেনার পরিমাণ কম না করে তাহলে আরও বেশি পরিমাণে শুল্ক আরোপ করা হবে। যদিও ট্রাম্প আগে দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে তাঁকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি এই ধরনের আমদানি বন্ধ করবে।

এয়ার ফোর্স ওয়ান অর্থাৎ যে বিমানে চড়ে তিনি বিশ্ব সফর করেন সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমাকে বলেছিলেন, তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না।” এর পরেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তারা (ভারত) তা করতে থাকে (রাশিয়া থেকে তেল ক্রয়), তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।” এর পরেই এই বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেছেন, ‘কিন্তু যদি তারা এটা বলতে চায় যে তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা একই রাখবে, তা হলে তারা শুধুই শুল্ক  মিটিয়ে যাবে।  তবে তারা তা করতে চায় না।’

প্রসঙ্গত, বুধবার ওভাল অফিসে ট্রাম্পের অপ্রত্যাশিত ঘোষণার পর এই মন্তব্য করেন। যেখানে তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। এই ঘটনাকে এটিকে “একটি বড় পদক্ষেপ” বলে অভিহিত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “ভারত তার তেলের প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে পায়।” তাঁর আরও  বক্তব্য, তার প্রশাসন রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়কে মস্কোকে ইউক্রেনে যুদ্ধের তহবিল জোগাতে সাহায্য  হিসেবে দেখে। যদিও ভারতের বিদেশমন্ত্রক (MEA) ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে তিনি   ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে “কোনও কথোপকথন সম্পর্কে অবগত নন”। 

এই প্রসঙ্গে উল্লেখ্য,  ভারতকে বাড়তি ২৫ শতাংশ-সহ মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে আমেরিকাকে। নেপথ্যে সেই রাশিয়া থেকে তেল ক্রয়। ট্রাম্প একেবারেই চাইছেন না ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করুক। এই কথা আগেও তিনি একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন। দিয়েছেন হুঁশিয়ারিও। ফের একবার ভারতের উপর আরও  শুল্ক চাপানোর কথা শোনা গেল ট্রাম্পের গলায়।

 

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩