পরপর তিন ম্যাচে হার, যে অঙ্কে মহিলাদের বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের বিশ্বকাপে পরপর তিনিটি ম্যাচে হেরেছে ভারত। এতেই চাপ বেড়েছে স্মৃতি মান্ধানাদের। ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের লিগ পর্বে মাত্র নয়টি ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের জন্য বাকি মাত্র একটি জায়গা। হরমনপ্রীত কৌরদের শেষ চারে উঠতে গেলে ঠিক কোন অঙ্ক কাজ করবে জেনে নিন সবটা।

১. হিসেব বলছে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য এখনও ভারতের হাতে রয়েছে ম্যাচ। আর দু’টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে সরাসরি। দু’টি ম্যাচ জিতলে আর কারও উপর নির্ভর করতে হবে না।

২. ভারত যদি নিউ জিল্যান্ডকে হারায় এবং শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় তাহলেও শেষ চারে পৌঁছাতে পারবে। ভারতের রান রেট ০.৫২৬। যদি এই অঙ্ক হয় তাহলে সে ক্ষেত্রে ভারতকে খেয়াল রাখতে হবে নিউ জিল্যান্ড এবং বাংলাদেশের ছ’পয়েন্ট হলেও তারা যেন ভারতের থেকে নেট রান রেটে পিছিয়ে থাকে।

৩. যদি নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে ইংল্যান্ডের কাছে হারে, তাহলে তাদের আশা করতে হবে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে, তবে তা শ্রীলঙ্কার কাছে হারের পর। তবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে খেলায় বৃষ্টি হলেও নিউজিল্যান্ডের জন্য ইতিবাচক ফলাফল হবে।

৪. ভারত যদি নিউ জিল্যান্ডের কাছে হারে এবং বাংলাদেশকে হারায়, তা হলে দেখতে হবে নিউ জিল্যান্ডকে যাতে ইংল্যান্ড হারিয়ে দেয়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মাঝেই বিশ্বকাপে কি হতে চলেছে তা জেনে যাবে ভারত।

বাংলাদেশ ও পাকিস্তানকে হারাতে পারলে শ্রীলঙ্কা ছয় পয়েন্ট পাবে, আর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে পারলে পাকিস্তান ছয় পয়েন্ট পাবে। তবে নিউজিল্যান্ডের নেট রান-রেট ভালো। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারায়, তাহলে নবি মুম্বাইতে ভারত যখন বাংলাদেশের মুখোমুখি হবে তখন বৃষ্টি হলে নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হবে। নিউ জিল্যান্ডকেও ভারতের মতোই বাকি দু’টি ম্যাচ জিততে হবে। তবে ভারতকে ইংল্যান্ড হারিয়ে দেওয়ায় তাদের সুবিধা হয়েছে। অন্যদিকে সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে  যে দল হারবে তারাই এই খেলা থেকে বিদায় নেবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল