কেষ্ট ফিরতেই জৌলুস ফিরল বোলপুরে তৃণমূল কার্যালয়ের পুজোয়, ভোগেও রয়েছে এলাহি চমক

প্রতি বছর ধুমধাম করে সেখানে কালীপুজো হয়। মুলত, বোলপুরের এই পুজো 'কেষ্টর পুজো' বলেই পরিচিত। এই বছরেও প্রচুর অলঙ্কারে সাজানো হয়েছে কেষ্টর কালী প্রতিমাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচারকাণ্ডে ২ বছরের বেশি সময় জেল খেটে মাস কয়েক আগে মুক্তি পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সুতরাং এবারে বোলপুরে তাঁর পার্টি অফিসের কালীপুজো ধুমধাম করে হবে, সেটাই স্বাভাবিক। প্রতি বছর ধুমধাম করে সেখানে কালীপুজো হয়। মুলত, বোলপুরের এই পুজো ‘কেষ্টর পুজো’ বলেই পরিচিত। এই বছরেও প্রচুর অলঙ্কারে সাজানো হয়েছে কেষ্টর কালী প্রতিমাকে। যদিও অনেকেরই দাবি, মায়ের বেশিরভাগ গহনা সোনার। কিন্তু এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অনুব্রত মণ্ডল। তবে কেষ্ট ফেরার পর যে এই পুজোতে আগের মতো জৌলুস ফিরে এসেছে, সেটাই দাবি করছেন তৃণমূলের একাংশ। পাশাপাশি ভোগেও রয়েছে চমক।

২০২১ সালে অনুব্রতর কালী মাকে প্রায় ৫৭০ ভরি সোনা দিয়ে সাজানো হয়েছিল। এই নিয়ে অনেক প্রশ্নও উঠেছিল রাজ্যজুড়ে। ২০২২ সালে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন তিহাড় জেলে কাটিয়ে চলতি বছর তিনি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এবং তার চলে যাওয়ার পরেই তাঁর প্রতিমার গহনা তদন্তকারী দের স্ক্যানারে ছিল। কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরেছে। তাই স্বাভাবিকভাবেই তাঁর পুজো আবারও জৌলুস ফিরে পাবে, সেটাই স্বাভাবিক। যদিও জামিনে মুক্তি পাওয়ার পর অনুব্রত মন্ডল রাজনীতির অঙ্গনেও সক্রিয়তা দেখাচ্ছেন। গত বছর তিনি জামিন পেলেও পুজোয় অংশ নিতে পারেননি। কারণ কাকার মৃত্যুর জন্যে তাঁকে অশৌচ পালন করতে হয়েছিল।

এছাড়া অনুব্রত জেলে থাকাকালীন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল কর্মীরা চাঁদা তুলে এই পুজো করেছিলেন। কিন্তু প্রতিমাকে সোনার গয়নায় সাজানো হয়নি। তাই অনুব্রত জেলে থাকাকালীন এই পুজো জৌলুস হারিয়েছিল। কিন্তু অনুব্রত ফিরে আসতেই আবারও পুজো ধুমধাম করে পালন করা হবে। মাকে গহনায় সাজানো হয়েছে। কিন্তু সেগুলো সোনার কিনা তা জানা যায়নি। সূত্রের খবর, কেষ্টর পুজোয় ২০০০ জনকে ভোগ বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। ভোগ থাকবে, খিচুড়ি, পাঁঠার মাংস, পাঁচ রকমের ভাজা, চাটনি এবং পায়েস। আজ রাতে ভোগ পরিবেশনের আয়োজন করা হয়েছে। এলাকার লোকজন ছাড়া বাইরের কেউ এই পুজোয় অংশ নিলে তারাও ভোগ পাবেন। থাকবে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা