চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাংলাকে বঞ্চনা, বাদ উত্তরবঙ্গ, মহারাষ্ট্র-কর্নাটককে প্রায় ২ হাজার কোটির বন্যাত্রাণ দিল কেন্দ্র

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়। সেই অভিযোগ কে মিথ্যা নয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল। প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হলেও কেন্দ্রের পক্ষ থেকে কানাকড়িও মেলেনি। অথচ বিজেপি শাসিত মহারাষ্ট্র ও কংগ্রেস শাসিত কর্নাটকে বন্যার জন্য ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২ হাজার কোটি টাকা ত্রাণের অনুমোদন দিয়েছে মোদী সরকার।

জানা গিয়েছে, মহারাষ্ট্র ও কর্নাটককে বন্যা মোকাবিলায় ১,৯৫০.৮০ কোটি টাকা ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমোদ দিয়েছেন। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ১,৫৬৬.৪০ কোটি টাকা দেওয়া হচ্ছে মহারাষ্ট্রকে এবং ৩৮৪.৪০ কোটি টাকা দেওয়া হচ্ছে কর্নাটককে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বন্যা, ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সর্বতোভাবে সাহায্য করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে থাকা কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে কিছুদিন আগেই প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরের একাধিক জেলা। গৃহহীন বহু মানুষ। পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস। সংযোগকারী সেতু ভেঙে নষ্ট হয় সংযোগ। যোগাযোগবিচ্ছিন্ন ও বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স। মৃত্যু হয় প্রায় ৩০ জনের। উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশেষ ত্রাণ তহবিল গঠন করেন। তহবিলে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন এক লক্ষ টাকা। তার পরে তৃণমূলের সমস্ত বিধায়করা দেন এক লক্ষ টাকা করে। মুখ্যমন্ত্রী নিজে  দিয়েছেন পাঁচ লক্ষ। এমনকি ফুটবল তারকা ১০ লক্ষ টাকা দেওয়ার  কথাও জানান। পাশাপাশি ত্রাণশিবির খুলে দুর্গতদের আশ্রয় দেওয়া হয়। রাজ্য সরকার সাধ্যমত চেষ্টা করে উত্তরবঙ্গের বিপর্যয়ে পাশে দাঁড়ানোর। সেখানে কেন্দ্রের কাছ থেকে উত্তরবঙ্গ এক কানাকড়িও সাহায্য পায়নি।

Published by:

Share Link:

More Releted News:

গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ