দীর্ঘ ৯৫ দিনের নির্বাসন শেষে মাঠে ফিরছেন পন্থ, থাকছেন ঈশ্বরণ-আকাশদীপও, জায়গা হল না শামির

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতীয় দলে জায়গা পাচ্ছেন ঋষভ পন্থ। সম্ভবত  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই আবার দেখা যাবে তাঁকে। ইংল্যান্ডে টেস্টে সিরিজ চলাকালীন চতুর্থ টেস্টে চোট পান পন্থ। তারপর আর খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন তিনি। জানা গিয়েছে পন্থকেই অধিনায়ক করা হয়েছে। এছাড়া ভারত ‘এ‘ দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে বাদ পড়েছেন মহম্মদ শামি। ফলে একথা কার্যত স্পষ্ট যে দক্ষিণ আফ্রিকা সিরিজেও আর জায়গা হল না তাঁর।

বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ‘ দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ‘। ম্যাচ শুরু হবে ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ হবে ৬ নভেম্বর। তারপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট হবে কলকাতায়, দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে। এই সিরিজের আগে ক্রিকেটারদের তাই দেখে নিতে চাইছেন নির্বাচকেরা

দুটি ম্যাচেই অধিনায়ক থাকছেন পন্থ। ২৭ জুলাই শেষবার তিনি মাঠে নেমেছিলেন। এরপর কেটে গিয়েছে ৯৫ দিন। চোট সারিয়ে অবশেষে ফিরে আবার মাঠে নামছেন তিনি। দুটি ম্যাচে সহঅধিনায়ক থাকছেন সাই সুদর্শন। এছাড়া লোকেশ রাহুল, ধ্রুব জুড়েল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহাম্মদ সিরাজরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। দ্বিতীয় ম্যাচেই থাকছেন অভিমন্যু ও আকাশদীপ। প্রথম ম্যাচের দলে রয়েছেন অংশুল কম্বোজ, মানব সুথারেরা। 

মহম্মদ শামি বাংলার হয়ে রঞ্জি খেলছেন  ঠিকই, কিন্তু এই মুহূর্তে নির্বাচকদের মাথায় যে তিনি নেই তা ভারত ‘এ‘ দল থেকেই পরিষ্কার। ভারতের সিনিয়র দলে যারা নিয়মিত নন বা চোট থেকে সেরে ওঠার পর প্রথমে তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলতে হয়। তারপর মূল দলে জায়গা করে নিতে হয়। সেই কারণেই ঋষভ পন্থকে এখন ভারত ‘এ‘ দলে রাখা হয়েছে। শামির কথা নির্বাচকরা ভাবলে তাকেও নিশ্চয় রাখা হত। কিন্তু তা হয়নি। তাই একথা একরকমভাবে স্পষ্ট যে ভারতীয় জার্সিতে আর হয়তো শামির খেলার সম্ভাবনা নেই। 

প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল— ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।

দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল— ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল