‘এশিয়া কাপের ট্রফি দিন, না হলে…’, নকভিকে হুঁশিয়ারি চিঠি বিসিসিআইয়ের

বার ট্রফি ফেরৎ নেওয়ার জন্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে একটি অফিসিয়াল ইমেল পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়া কাপ জিতেও ট্রফি না নিয়েই দেশে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পাকিস্তানকে তিনবার হারিয়ে এশিয়া কাপের ট্রফি জিতেছে ভারত। ফাইনালে সলমান আঘাদের দুরমুশ করেন সূর্যকুমার যাদবের দল। কিন্তু ট্রফির দেওয়ার সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেন নিন সূর্যকুমার। ফলে মহসিন নকভি ট্রফি নিয়েই হোটেলে ফিরে যান। তাতেই বিতর্ক উঠেছে তুঙ্গে। এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে উৎখাতের দাবিও তোলা হয়েছে। এবার ট্রফি ফেরৎ নেওয়ার জন্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে একটি অফিসিয়াল ইমেল পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এখন নকভির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে BCCI। তবে যদি নকভির পক্ষ থেকে কোনও উত্তর না আসে, তাহলে একটি অফিসিয়াল মেইলের মাধ্যমে বিষয়টি আইসিসির কাছে পৌঁছে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন BCCI সচিব। তবে প্রক্রিয়াটি ধাপে ধাপে করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব।

প্রসঙ্গত, গ্রুপ ও সেমিফাইনাল পর্বে হারানোর পরে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। এবং পাকিস্তানকে হারায়। কিন্তু ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা এসিসি প্রধানের কাছ থেকে পদক এবং ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নকভি ভারতীয় দলকে ঐতিহ্যবাহী উপস্থাপনা অনুষ্ঠান থেকে বঞ্চিত করেন এবং এসিসি কর্মকর্তাদের ট্রফিটি নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর এসিসির বৈঠকে, BCCI নকভির আচরণের তীব্র নিন্দা করে এবং বলে যে, এশিয়া কাপ সম্পূর্ণ এসিসির মালিকানাধীন। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জোর দিয়ে বলেন যে, ২০২৫ সালের এশিয়া কাপ ট্রফিটি আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের হাতে তুলে দেওয়া উচিত এবং এটি তাৎক্ষণিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) হেফাজতে রাখা উচিত।

এর আগে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এসিসি চেয়ারম্যানের তুলোধনা করে বলেছিলেন, “আমরা এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপ ২০২৫ ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তিনি পাকিস্তানের অন্যতম সিনিয়র নেতা। এটি একটি সচেতন সিদ্ধান্ত ছিল। কিন্তু তাঁর ট্রফি এবং পদক গুলি তার সঙ্গে নিয়ে যাওয়ার কোনও অধিকার নেই। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আশা করি ট্রফি এবং পদকগুলি যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরবে। এমনিকী এসিসি সদস্য বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পরেও, নকভি তার অবস্থানে অটল থাকেন এবং ভারতীয় দলের কাছে ট্রফিটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। কথা না শুনলে এবার দুবাইতে এসিসি সদর দফতরে গিয়ে এটি পুনরুদ্ধার করতে হবে।” যদিও পরে ভারতের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় BCCI। পহেলগাঁও হামলার পরে এই বিরোধ দুই ক্রিকেটীয় দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনাকে আরও গভীর করেছে, যা এশিয়া কাপে ভারতের জয়ের উপরেও ছায়া ফেলেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল