‘এশিয়া কাপের ট্রফি ভারতে পাঠানো হবে না’, বিসিসিআইয়ের হুঁশিয়ারির পরে পাল্টা হুঙ্কার নকভির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এশিয়া কাপের ট্রফি নিয়ে ফের শুরু তরজা। চ্যাম্পিয়ন হওয়ার কারণে প্রাপ্য ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে সতর্ক ভরা ইমেল পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বিসিসিআইয়ের ওই হুমকির পরেও নিজের অবস্থানে অনড় নকভি। মঙ্গলবার সন্ধ্যায় পাল্টা তিনি জানিয়ে দিয়েছেন, ‘এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি পেতে গেলে ভারতীয় দলের কোনও খেলোয়াড় কিংবা বিসিসিআইয়ের কোনও পদাধিকারীকে দুবাইতে যেতে হবে। সেখানে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতর থেকে ট্রফি সংগ্রহ করতে হবে।’

ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অবনতির প্রভাব পড়েছিল গত মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপেও। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদবরা। শুধু তাই নয়, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল টিম ইন্ডিয়া। তার পরেই সোজা ট্রফি নিয়ে চলে যান নকভি। তার ওই আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌলতে প্রাপ্য ট্রফি পেতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা চরম পদক্ষেপ নিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া জানান, ‘এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিকে তাঁরা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বইয়ে বোর্ডের দফতরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। তিনি যদি জবাব না দেন, তা হলে আইসিসি-কে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বোর্ড।’

বিসিসিআইয়ের কড়া পদক্ষেপের পরে নকভি কী করেন, সে দিকে নজর রেখেছিল সবাই। তবে নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেননি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি। বরং একগুঁয়েমি দেখিয়ে বিসিসিআইকে পাল্টা নির্দেশ দিয়েছেন, ‘কোনও খেলোয়াড় কিংবা পদাধিকারীকে দুবাইতে পাঠিয়ে তাঁর কাছ থেকে ট্রফি নিতে হবে।’ নকভির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরে ভারতীয় বোর্ড কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল