দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাইফোঁটায় পরিষ্কার আকাশ, সপ্তাহন্তে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। আগামী কয়েকদিনের সেটি আরও শক্তি বৃদ্ধি করবে। তারপরেও নিম্নচাপটি বাংলার ওপরে খুব বেশি প্রভাব ফেলবে না। তবে ভাইফোঁটার পর আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৫দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই রাজ্যের কোনও জেলায়। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সঙ্গে পরোক্ষ একটা সম্পর্ক রয়েছে। এর কারণে বায়ুমণ্ডলের নীচের স্তরেও সমুদ্র থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। তার থেকে বৃষ্টির মেঘ তৈরি হবে।  তবে এই বৃষ্টি সব জায়গায় হবে না। রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দক্ষিণ আন্দমান সাগর ও তার লাগোয়া এলাকায়  ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে কোথায় প্রভাব ফেলবে তা জানা যায়নি।

জানা গিয়েছে, এই নিম্নচাপটির অভিমুখ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে রয়েছে। এই নিম্নচার তামিলনাড়ু-পুদুচেরি-অন্ধ্র উপকূল হয়ে যাবে। বুধবার সকাল থেকে কলকাতার আবহাওয়া বেশ কিছুটা গরম। আকাশে মেঘের ছিঁটেফোটাও নেই শহর কলকাতায়। দেওয়ালের দিন আকাশ ছিল পরিষ্কার। বৃহস্পতিবারও ভাই ভোটার দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা সহ বেশ কয়েক বেলা বিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ওইদিন থেকে উপকূলবর্তী এলাকার আকাশ থাকবে মেঘলা। শনিবার রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।। তবে কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ