নথি নিয়ে ইডি দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার

Share:

নিজস্ব প্রতিনিধি : ইডি দফতরে ফের হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সমস্ত নথিপত্র নিয়ে বুধবার সকালে ইডি দফতরে গিয়েছেন তিনি। ইডি আধিকারিকরা তাঁর ইনকাম ট্যাক্সের রিটার্নের কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল। সেই সব নিয়ে হাজিরা দিয়েছেন তিনি। সমস্ত নথি নিয়ে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলেছিলেন ইডি আধিকারিকরা। সেই সকল নথি তাঁরা খতিয়ে দেখবেন। ৫ বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্ত নথি সহ একাধিক নথিতে নজর ইডির। সেই নথি খতিয়ে দেখে কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

গত মাসের ২৫ তারিখ আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে ইডির দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতরে প্রবেশ করার সময় তিনি জানিয়েছিলেন, তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। যা যা জানতে চাওয়া হবে সবটাই তিনি জানাবেন। পাশাপাশি এদিন নথি নিয়ে হাজির হওয়ায় তদন্তে সহযোগিতার বিষয়টি পরিষ্কার।

বিশেষ ইডির আদালত তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রেখেছিল। ইডি হেফাজতে চাইলেও, তা মানেনি আদালত। ইডি হেফাজতে না রেখে, হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি দিয়ে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রেখেছিল বিশেষ ইডি আদালত। পাশাপাশি তাঁকে হাজিরা দেওয়ার কথআ বলা হয়েছিল। ২৫ ও ২৬ সেপ্টেম্বর হাজিরা দিয়েছিলেন তিনি। সেই সময় জানিয়েছিলেন, জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। আইনের ওপর তাঁর ভরসা রয়েছে। কারামন্ত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। জিজ্ঞাসাবাদ করার পরে তাঁকে সব নথি নিয়ে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। সেইমতো নথি নিয়ে গিয়েছেন তিনি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা