চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জিহাদি শিক্ষার অনলাইন ক্লাস দেবে জইশ, শিক্ষিকার ভূমিকায় থাকছেন পুলওয়ামা চক্রীদের স্ত্রীয়েরা

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের নিয়ে নতুন শাখা খুলছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম)। তাদের এই নবগঠিত শাখা খোলা হচ্ছে মূলত মহিলাদের জন্য। নাম দেওয়া হয়েছে ‘জামাত-উল-মুমিনাত।’ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নিয়োগপ্রক্রিয়া এবং তহবিল সংগ্রহের চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনলাইন কোর্স করানো হবে মহিলা জঙ্গি তৈরির জন্য। আর তাতে শিক্ষিকা হিসাবে থাকবেন জইশ প্রধান মাসুদ আজাহারের দুই বোন। এই দুই বোন আবার পুলওয়ামা হামলা ঘটানোর মূলে ছিল যে জঙ্গিরা তাদের স্ত্রী। 

জানা গিয়েছে জইশ-ই-মহম্মদ এই অনলাইন কোর্সটি করাচ্ছে মৌলবাদী ও জিহাদি শিক্ষাদানের জন্য । এর ফলে এখন থেকে জঙ্গি সংগঠনটিতে মহিলাদেরও নিয়োগ করা হবে। মহিলা ব্রিগেডে যাতে আরও বেশি সংখ্যক জঙ্গি নিয়োগ করা যায় সেই জন্যই এই উদ্যোগ। এর ফলে সংগঠন অনেক বেশি মজবুত হবে। গোয়েন্দা সূত্রে খবর মহিলাদের প্ররোচিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়া ৮ নভেম্বর থেকে শুরু হবে। দৈনিক ৪০ মিনিটের সেশন হবে। জিহাদী শিক্ষার ভার দেওয়া হয়েছে মাসুদের দুই বোন সাদিয়া আজহার এবং সামাইরা আজহারকে। তারা অনলাইনে হত্যা লীলার শিক্ষা দান করবে।

২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ঘটে যাওয়া সিআরপিএফের কনভয়ে হামলার কথা কোনও ভারতীয় ভুলতে পারেনি। সেই হামলায় ৪০ জন ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছিলেন। পুলওয়ামা হামলার চক্রান্তের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের স্ত্রীরা এই শিক্ষিকার ভূমিকায় থাকছে। মাসুদের ছোট বোন সাদিয়ার স্বামী জইশ কমান্ডার ইউসুফ আজাহার অপারেশন সিঁদুরের সময় নিহত হয়েছিল।

জানা গিয়েছে, মহিলা শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান হিসেবে ৫০০ টাকা করে নেওয়া হবে। গত ৮ অক্টোবর বাহাওয়ালপুরের ‘মারকাজ-উসমান-ও- আলি’তে তাদের মহিলা শাখা ‘জামাত-উল-মুমিনাত’ গঠনের ঘোষণা করেছিলেন মাসুদ আজাহার। রাষ্ট্রপুঞ্জ তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। তারপরেও মাসুদের এতটুকু দাপট কমেনি। ১৯ অক্টোবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নতুন ইউনিটের জন্য মহিলাদের একত্রিত করতে ‘দুখতারান-ই-ইসলাম’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পাকিস্তানের মহিলাদের ক্ষেত্রে অনেক সামাজিক বিধিনিষেধ রয়েছে। তারা চাইলেই যখন তখন রাস্তায় বেরোতে পারেন না। সেই জন্যই মহিলাদের অনলাইনে ক্লাস করানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য আইএসআই হামাস, এলটিটির মতো গোষ্ঠীগুলির যেরকম মহিলা বাহিনী রয়েছে তেমনই একটি মহিলা ব্রিগেড তৈরি করা যাতে তারা জিহাদী হামলার অংশ হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ