অভিষেকেই ৫ উইকেট,  বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আফ্রিদি

Share:

নিজস্ব প্রতিনিধি রাওয়ালপিন্ডি: একেই বলে বুড়ো হাড়ে ভেল্কি। বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক হওয়া এই বাঁহাতি স্পিনার বুধবার (২২ অক্টোবর) গড়ে ফেললেন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট ঝুলিতে পুরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার হয়ে গেলেন। এই কীর্তি গড়ার পথে ‘বুড়ো’ আফ্রিদি ভেঙে দিয়েছেন ৯২ বছরের এক পুরনো রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের লেগ স্পিনার চার্লস ম্যারিয়টের দখলে। ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের নামে করে নিলেন। এতদিন এই রেকর্ড ছিল নোমান আলির (৩৪ বছর ১১১ দিন)।

গত সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক ঘটেছিল আসিফ আফ্রিদির। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। আর অভিষেক ঘটার সঙ্গে সঙ্গেই এক ইতিহাস গড়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী টেস্ট অভিষিক্ত ক্রিকেটার হয়ে গেলেন তিনি। তার চেয়ে বেশি বয়সে টেস্ট খেলেছেন শুধু মিরান বখশ (৪৭ বছর ২৮৪ দিন) এবং আমির ইলাহি (৪৪ বছর ৪৫ দিন)। তবে গত ৭০ বছরে আসিফ আফ্রিদির চেয়ে পাকিস্তানের আর কোনও ক্রিকেটারের এত বেশি বয়সে টেস্টে অভিষেক হয়নি।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন আসিফ। ১৬ বছর আগে ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। তার পর থেকে ৫৭ ম্যাচে ১৯৮টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। এর মধ্যে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট এবং দুইবার ম্যাচে দশ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে ‘বুড়ো’ ক্রিকেটারের। এদিন পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটার সঙ্গে সঙ্গেই আসিফের মাথায় টেস্ট ক্যাপ বা জাতীয় দলের টুপি পরিয়ে দেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ১৯৫২ সালে ৪৪ বছর ৪৫ দিন বয়সে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন আমির এলাহি। যদিও ১৯৪৭ সালে ভারতের হয়েও টেস্ট খেলেছিলেন তিনি। আর ১৯৫৫ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে টেস্ট অভিষেক ঘটেছিল মিরান বখশের। এদিন সকালে টেস্টের তৃতীয় দিনে স্টাবস ও ভেরেইনাকে ফেরানোর পর হার্মারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের পঞ্চম উইকেট তুলে নেন আফ্রিদি।

 

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল