ভাইফোঁটাতে ঝলমলে আকাশ, শুক্রবার থেকে হাওয়া বদল শুরু দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাই ফোঁটায় ঝলমলে আকাশ। তবে সকালের দিকে কুয়াশা থাকবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে উপকূলের জেলাগুলিতে ।শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে  ।শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। রবি ও সোমবার দক্ষিণের(South Bengal) সব জেলায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে হাওয়া বদল হবে উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং – এ ঝড় – বৃষ্টির সম্ভাবনা। অন্নকূট ও ভাইফোঁটাতে ঝলমলে আকাশ থাকলেও উইকএন্ডে হাওয়া বদল হবে। সপ্তাহের শেষে কলকাতায় (Kolkata)বৃষ্টি শুরু হবে। রবিবার মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

২৫ শে অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার , রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গেও উইকন্ডে বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের(North Bengal) আট জেলাতেই। মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ।

তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদল হবে। শুক্রবারে ও বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলার সঙ্গে মালদাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে সব জেলাতেই বৃষ্টি উত্তরবঙ্গে।তার আগে দীপাবলি ও ভাইফোঁটাতে রোদ ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা