ঘূর্ণিঝড় তৈরি হতে পারে নভেম্বরেও, সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আর ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। বরং সেটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই বুধবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দিয়ে উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধপ্রদেশ সকলের কাছে চলে এসেছে। বর্তমান যা অবস্থা তাতে এটি বড়জোর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি অতিরিক্ত শক্তি বৃদ্ধি না করায় এর পরোক্ষ প্রভাবে রাজ্যে শনিবার থেকে সোমবার পর্যন্ত যে মাত্রায় বৃষ্টির সম্ভাবনা ছিল তা আর হবে না বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূল সংলগ্ন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ কয়েকটি জেলার কোনও কোনও স্থানে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আগামী দিনে সেটির প্রকৃতি কেমন হবে আবহাওয়া দফতর সেই দিকে বিশেষ নজর রাখছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর আগামী ১৪ দিনের যে আবহাওয়ার পূর্বাভাস জানাবে তাতেই এই ঘূর্ণাবর্তটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। 

দক্ষিণ পূর্ব আরব সাগরে  যে গভীর নিম্নচাপটি অবস্থান করছে সেটিও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় আবহাওয়া দফতর অর্থাৎ মৌসম ভবনের পূর্বাভাসে এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপারেও কিছু বলা হয়নি। চলতি বছর ভারতীয় উপকূলের আরব সাগর ও বঙ্গোপসাগর মিলিয়ে এখনও পর্যন্ত একটি ঘূর্ণিঝড় হয়েছে। অক্টোবরের একেবারে গোড়ায় আরব সাগরে তীব্র ঘূর্ণিঝড় শক্তি তৈরি করলেও শেষ পর্যন্ত উপকূলে আছেড়ে পড়েনি, বরং উপকূলে আছড়ে পড়ার আগেই সমুদ্রের মধ্যে দুর্বল হয়ে গিয়েছিল। গত বছর দুই সমুদ্রে তৈরি হওয়া মোট চারটি ঘূর্ণিঝড় উপকূলের মধ্যে আছড়ে পড়ে।

তার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট দুটি ঘূর্ণিঝড় দানা ও রেমাল প্রভাব ফেলেছিল। এ রাজ্য গত বছর অক্টোবরের চতুর্থ সপ্তাহে ঘূর্ণিঝড় ‘দানা‘ উত্তর ওড়িশা উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের ভালই ক্ষয়ক্ষতি হয়। তার আগেও সাম্প্রতিক সময়ে প্রতি বছর বর্ষার আগে ও পরে একাধিক ঘূর্ণিঝড় হয়েছে। রাজ্য আবহাওয়া দফতর বলছে এ বছর তেমন কোনও ঘূর্ণিঝড় এল না এটা বলার সময় এখনও আসেনি। ঘূর্ণিঝড় নভেম্বর মাস পর্যন্ত তৈরি হতে পারে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা