মুনাফার লোভ দেখিয়ে বড় অঙ্কের টাকা আত্মসাৎ, প্রতারকের সন্ধানে তল্লাশি জারি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলে। তারপর থেকে উত্তাল হয়েছে জেলার রাজনীতি। আসানসোলের পুলিশ কমিশনার ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে পুলিশ। আর এক কর্তাও জানান বিনিয়োগকারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

যার বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে তার নাম তহসিন আহমেদ। সে পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে। এই ঘটনার পর থেকে মুখ পুড়েছে শাসকদলের। তাই তাদের বক্তব্য শাকিলের সঙ্গে বর্তমানে দলের কোন যোগাযোগ নেই। তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মেহফুজুল হাসানের কথায় অভিযুক্ত তহসিন আহমেদের বাবা শাকিল আহমেদের সঙ্গে এখন দলের কোনও যোগাযোগ নেই। উনি আগে সংখ্যালঘু সেলের সহ-সভাপতি ছিলেন, বর্তমানে দলের কেউই নন। একসময় ফরওয়ার্ড ব্লক করতেন শাকিল। সেই সময় তিনি কাউন্সিলরও হয়েছিলেন। এরপর রাজ্যে পালা বদল হয়। সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে আসে তৃণমূল। তৃণমূলেও গুরুত্বপূর্ণ পদ পান তিনি। 

আসানসোলের রেলপাড়ার জাহাঙ্গীর মহল্লার বেশ কিছু বাসিন্দা তহসিনের বিরুদ্ধে সঞ্চয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনেছে। তাদের অভিযোগ বেশি রিটার্নের লোভ দেখিয়ে প্রতারণা করেছে তাহসিন। সে লোভ দেখিয়েছিল যে মাসে মাসে মোটা অঙ্কের ওষুধ পাওয়া যাবে। প্রথম দিকে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছিলেন । কিন্তু পরে তাদের টাকা পাওয়া বন্ধ হয়ে যায়। এরপর টাকা ফেরতের দাবিতে বুধবার তহসিনের বাড়ির সামনে বিক্ষোভকারীদের একাংশ ঘেরাও করে। 

অবসরপ্রাপ্ত এক বিএসএফ অফিসার বলেছেন তিনি প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। সেখান থেকে ভালো রিটার্ন পান। তারপরে আরও বেশি টাকা তিনি বিনিয়োগ করেন। সব মিলিয়ে ওই বিএসএফ আধিকারিক চল্লিশ লক্ষ টাকা দিয়েছেন। কিন্তু এখন আর কোনও টাকা পাচ্ছেন না।
একজন বিএসএফ আধিকারিক যেখানে টাকা রাখছেন তা তো আর যে সে জায়গা হতে পারে না, সেজন্য অনেকেই তাঁর দেখাদেখি টাকা রাখেন তহসিনের কাছে। সকলেরই এখন একই সমস্যা। অন্তত ৪৫০ কোটি টাকার বড়সড় আর্থিক প্রতারণা হয়েছে। কমপক্ষে আড়াই হাজার জন এখন ভুক্তোভুগী।

অবসরপ্রাপ্ত বিএসএফ আধিকারিকের দাবি এই ঘটনায় কমপক্ষে সাতজন জড়িত। প্রায় আড়াই হাজার বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যেই তিনি এই বিষয় নিয়ে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করেছেন। তিনি জানিয়েছেন দোষী শাস্তি পাবে। 

এই আধিকারিক এর মতো অন্যান্য অনেক মানুষই রয়েছেন। তাদের কেউ গয়না বন্দক রেখে টাকা দিয়েছিলেন, কেউ বা নিজের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ বিনিয়োগ করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তহসিন আহমেদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক