মহঃবাজারে কর্মরত অবস্থায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি মহম্মদ বাজার: স্বাস্থ্য কর্মীকে মারের অভিযোগে অভিযুক্ত রাজীব কাহারকে গ্রেফতার করে আজ সিউড়ি আদালতে পাঠায় মহম্মদ বাজার থানার পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে আদালত তার জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত দেয়। রাজ্যের মহিলারা সুরক্ষিত বলে দাবি করেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। প্রসঙ্গত, বুধবার মহম্মদ বাজার থানার কাইজুলি উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য কর্মী রিনা মণ্ডলকে মারধোর করে পাথর দিয়ে মাথায় আঘাত করে এক ব্যক্তি। রক্তাক্ত স্বাস্থ্য কর্মীকে উদ্ধার করে প্রথমে মহম্মদবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক হয় রাজীব কাহার(Rajib Kahar)। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।কর্মরত অবস্থায় নৃশংসভাবে আক্রান্ত হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে(Siuri Hospital)। আহতের নাম রিনা মণ্ডল, পেশায় ফার্স্ট এএনএম (First ANM)। তাঁর মাথায় পড়েছে ২২টি সেলাই। শরীরের আরও তিনটি স্থানে রয়েছে গুরুতর আঘাত।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মহম্মদবাজার থানার কাঁইজুলি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, সেদিন ডিউটি শেষে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করছিলেন রিনা মণ্ডল। ঠিক সেই সময় স্থানীয় যুবক শুভ ওরফে রাজীব কাহার মদ্যপ অবস্থায় সেখানে এসে চিকিৎসা পরিষেবা দাবি করে, নানা কুরুচিকর মন্তব্য করতে থাকেন।রিনা দেবী জানান, তিনি শান্তভাবে বলেন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে, প্রয়োজনে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এই কথাতেই ক্ষিপ্ত হয়ে শুভ রাস্তায় পড়ে থাকা একটি পাথর তুলে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রিনা মণ্ডল। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান।অভিযোগের ভিত্তিতে মহম্মদবাজার থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত শুভ ওরফে রাজীব কাহারকে গ্রেফতার করেছে।এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল আতঙ্ক।রিনা মণ্ডলের(Rina Mandal) স্বামী সন্তোষ মণ্ডল বলেন “আমার স্ত্রী আক্রান্ত হয়েছেন, মাথায় ২২টা সেলাই পড়েছে। ওখানে আর ডিউটি করা সম্ভব নয়। এটা প্রায় মার্ডার কেসের মতো ঘটনা।”স্থানীয় স্বাস্থ্যকর্মীরা প্রশাসনের কাছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে