বাইকের সঙ্গে সংঘর্ষ, চলন্ত বাসে দাউ দাউ করে আগুন, পুড়ে মৃত ২০

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরু-হায়দরাবাদ NH ৪৪-এ ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোরে কালের্বরম ট্রাভেলসের একটি ভলভো বাসে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেই বাস। ১৫ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও ২০ জনের মৃত্যু হয়েছে বলে মনে কার হচ্ছে। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজস্থানের পর এবার অন্ধ্রপ্রদেশে। যাত্রীবাহী বাসে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। আচমকাই একটি বাইক চলে আসে সামনে। বাইকের সঙ্গে ধাক্কা লেগে কিছুদূর এগোতেই বাসটির মধ্যে আগুন লেগে যায়। এই বাসটিও বাতানুকূল ছিল বলে জানা গিয়েছে। আগুন লাগার পর প্রথমেই কেউ বুঝতে পারেনি। ঘটনার সময় বাসে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেতেই কয়েকজন জানলা ভেঙে লাফিয়ে পড়েন। অনেকেই বাসের থেকে বের হতে পারেননি। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের।  আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। স্থানীয়রা প্রথম আগুন লাগার খবর দেয় দমকলকে। আগুনকে নিয়ন্ত্রণে আনার আগেই পুরো বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বাসে আগুন লাগার পরে চালক পালিয়ে গিয়েছে। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বাস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভয়াবহ এই দুর্ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি ইতিমধ্যে রাজ্যে না থাকলেও মুখ্যসচিব ও অন্যান্য সরকারি শীর্ষ আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। আহতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা