শেষ ওয়ানডে’র আগে অস্ট্রেলিয়া দলে বড়সড় পরিবর্তন, T20’তে প্রবেশ গ্লেন ম্যাক্সওয়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাডিলেডে ভারতকে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে  সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন বাকি রয়েছে একটি নিয়ম রক্ষার ম্যাচ। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর শনিবার সিডনি ক্রিকেট মাঠে। সিডনিতে খেলার আগে নিজেদের দলে বেশ কিছু পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

কুইন্সল্যান্ডের ঘরোয়া ম্যাচ খেলার জন্য মার্নাস লাবুসনকে দলে রাখা হয়নি। তার জায়গায় দলে এসেছেন জ্যাক এডওয়ার্ডস এবং স্পিনার ম্যাথিউ কুহনেম্যান। ২৫ বছর বয়সী এডওয়ার্ডসের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। যদিও কুহনেম্যান ভারতের বিপক্ষে পার্থে ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে।

টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাস্ট বোলার মাহলি বিয়ার্ডম্যানকে দলে নেওয়া হয়েছে। বিয়ার্ডম্যান সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। সেই কারণেই এবার আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ পেলেন তিনি।২০ বছর বয়সী তরুণ মাহলি বিয়ার্ডম্যান ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন। সেই টুর্নামেন্টে তিনি ১০ উইকেট নিয়েছিলেন। চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ফাস্ট বোলার বেন ডোয়ারশুইস দলের অংশ হবেন। এছাড়াও, উইকেটকিপার ব্যাটসম্যান জশ ফিলিপকে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে।

ফাস্ট বোলার জশ হ্যাজেলউড শুধু প্রথম দুটি টি-টোয়েন্টিতে খেলবেন। শন অ্যাবট শেষ দুটি টি-টোয়েন্টিতে দলে থাকছেন না। দুই ফাস্ট বোলারই অ্যাসেজ সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজ সিরিজের প্রথম ম্যাচ ২১ নভেম্বর পার্থে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচের আগে অস্ট্রেলিয়ায় দুটি শেফিল্ড শিল্ড ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিডনির ওয়ানডে দলের জন্য অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম তিনটি ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শেষ তিনটি ম্যাচ), টিম ডেভিড, বেন ডোয়ারশুইস (শেষ দুটি ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজেলউড (প্রথম দুটি ম্যাচ), ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল (শেষ তিনটি ম্যাচ), মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচী
প্রথম টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর, ক্যানবেরা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর, মেলবোর্ন
তৃতীয় টি-টোয়েন্টি: ২ নভেম্বর, হোবার্ট
চতুর্থ টি-টোয়েন্টি: ৬ নভেম্বর, গোল্ড কোস্ট
পঞ্চম টি-টোয়েন্টি: ৮ নভেম্বর, ব্রিসবেন

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট