ছট পুজোয় শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করুন, মুক্তি পাবেন সমস্ত অশান্তি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছট পুজোর উৎসব সূর্য দেব এবং ষষ্ঠী মাতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই পুজো লোকবিশ্বাস এবং পবিত্রতার প্রতীক। ছট  উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে পালিত হয়। এই সময় সূর্যদেবকে নৈবেদ্য প্রদান করা হয়। শাস্ত্র অনুসারে, ছট পুজোর চলাকালীন শিবের পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় ষষ্ঠী দেবী হলেন মহাদেবপুত্র কার্তিকেয়র স্ত্রী। তাই ছট পুজো দেবাদিদেবের সঙ্গেও সম্পর্কিত।এই সময় শিবপুজো করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। ছট পুজোর সময় যদি আপনি আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, তাহলে সূর্যের কাছে প্রার্থনা করার পাশাপাশি শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করতে ভুলবেন না।

গঙ্গা জল বা বিশুদ্ধ জল

ছট পুজোর সময় নদী বা ঘাটে যাওয়ার আগে, গঙ্গাজল বা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। জল দেবাদিদেবের অত্যন্ত প্রিয়। এটি মানসিক শান্তি আনে এবং সকল ধরণের দুঃখ দূর করে।

বেল পাতা

বেল পাতা ভগবান শিবের প্রিয়। ছট উৎসবে শিবলিঙ্গে ১০৮টি বিল্বপত্র নিবেদন করার সংকল্প করুন। এই অভ্যাস জীবনের সবচেয়ে বড় ঝামেলা এবং সমস্যা থেকেও মুক্তি পেতে সাহায্য করে। শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করার সময়, ‘ওঁ নমঃ শিবায়’ জপ করুন।

কাঁচা দুধ

শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করলে মানসিক শান্তি আসে। সামান্য চিনি বা গুড় নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। দারিদ্র্য দূর হয় বলেও বলা হয়।

আতপ চাল

শিবলিঙ্গে আতপ চাল নিবেদন করলে আর্থিক লাভ হয়। সেই সঙ্গে অর্থনৈতিক কষ্টও লাঘব হয়। মনে রাখবেন, চাল যেন সব অক্ষত অর্থাৎ নিখুঁত থাকে। ভাঙা চাল শিবলিঙ্গের নিবেদন করবেন না।

শমী পাতা এবং ধুতুরা

ছট পুজোর সময় শিবলিঙ্গে শমী পাতা নিবেদন করলে দুর্ভাগ্য দূর হয়। ধুতুরা যদি নিবেদন করতে পারেন তাহলে সন্তান আগমনের ইচ্ছা পূরণ হবে। পাশাপাশি সন্তানের আয়ু বৃদ্ধি ঘটে।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে