‘দোষীদের ফাঁসিতে ঝোলান’, ফড়নবিশের কাছে আর্জি আত্মঘাতী ‘ধর্ষিতা’ চিকি‍ৎসকের বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মেয়ের আত্মহত্যার পিছনে দায়ীদের ফাঁসিতে ঝোলানোর জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে আর্তি জানালেন সাতারার ‘ধর্ষিতা’ চিকি‍ৎসকের বাবা। শনিবার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কন্যা হারা পিতা কাতর কণ্ঠে বলেন, ‘মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে আমার একটাই দাবি, দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার মেয়ের সঙ্গে যে ন্যক্করজনক ঘটনা ঘটেছে তা যেন অন্য কোনও মেয়ের সঙ্গে না ঘটে। অন্য মেয়েদের সঙ্গে এমন নৃশংসতা রুখতে দোষীদের অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছে দেওয়া হোক।’

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ফলটনের একটি হোটেল থেকে সাতারার সরকারি হাসপাতালের এক তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বাঁ হাতের তালুতে কলমে তিনি শেষ বার্তা লিখে গিয়েছিলেন। সেখানে দু’জনের নাম উল্লেখ করেছিলেন। অভিযোগ, এসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিক তাঁকে পাঁচ মাসে চার বার ধর্ষণ করেছেন। এ ছাড়া, বাড়িওয়ালার পুত্র টানা পাঁচ মাস ধরে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করেছেন।’ ওই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে গলার শিরা ফুলিয়ে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ শ্লোগান দিচ্ছেন সেখানে বিজেপি শাসিত রাজ্যে এক মহিলা চিকি‍ৎসককে লাগাতার ধর্ষণের ঘটনায় পদ্ম শিবিরের নেতাদের মুখ শুকিয়ে আমসি হয়ে গিয়েছে।

আত্মহত্যার আগে ধর্ষিতা তরুণী চিকি‍ৎসক হাতের তালুতে যে দুজনের নাম লিখে গিয়েছিলেন তার মধ্যে একজনকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। সাতারার পুলিশ সুপার তুষার দোশি জানিয়েছেন, ‘আত্মঘাতী তরুণী চিকিৎসকের বাড়িওয়ালার পুত্র প্রশান্ত বঙ্করকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত পুলিশ সাব-ইনস্পেক্টর এখনও পলাতক। তাঁকে ধরার জন্য তল্লাশি চলছে।’ যদিও ধর্ষণে অভিযুক্ত পুলিশ সাব-ইনস্পেক্টরকে বাঁচাতে আসরে নেমেছেন ফলটন গ্রামীণ থানার ইনস্পেক্টর সুনীল মহাধিক। আত্মঘাতী তরুণী চিকি‍ৎসককে কাঠগড়ায় তুলে তিনি বলেছেন, ‘ওই তরুণী চিকিৎসক পুলিশের সঙ্গে সহযোগিতা করতেন না। আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন প্রায়শই।’

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩