Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা চার ম্যাচে হার লিভারপুলের, লিগ টেবিলে কোথায় স্লটের দল?

Share:

নিজস্ব প্রতিনিধি: হারের বৃত্তের মধ্যেই ছিল লিভারপুল। গত মরশুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে লিভারপুল হেরেছিল চারটি ম্যাচ। এবার মৌসুম শুরুতেই চার ম্যাচে পরাজয় লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগে আইন ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল দলটি। কিন্তু শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে গিয়ে ফের দুর্বলতায় উঠে এল। ৯ ম্যাচ খেলে তার মধ্যে ৪ম্যাচ হেরে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে স্থান নিয়েছে লিভারপুল। শীর্ষে আর্সেনাল

শনিবারের হারটি অত্যন্ত বাজে বলে জানিয়েছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। তিনি বলেছেন, চারটি ম্যাচ পরপর হেরেছে লিভারপুল। তার মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স হয়েছে শনিবারের ম্যাচে। প্রথমার্ধ বা দ্বিতীয় আর্ধ কোন জায়গাতেই স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি লিভারপুলের খেলোয়াড়রা। মাঠে প্রতিপক্ষ লিভারপুলের থেকে বেশি ডুয়েল জিতেছে। সেটাই ম্যাচে বড় পার্থক্য তৈরি করে দিয়েছে।
জানা গিয়েছে, শনিবার খেলার শুরুতেই ধাক্কা খেয়ে লিভারপুল। ৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোল করেছেন প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডের ডাংগো ওয়াডালা। প্রথমার্ধের শেষ দিকে কেভিন শাডের গোলে ব্যবধান বেড়ে যায় ২-০। বিরতির আগে যোগ করার সময়ে একটি গোল শোধ করে লিভারপুল। মিলোস কেরকেজ গোলটি করে কিছুটা পরিস্থিতি সামাল দেয়। দ্বিতীয়ার্ধে নেমে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন মহম্মদ সালাহ। টানা ছয় ম্যাচের পর এখানে গোল করেছেন তিনি। কিন্তু ম্যাচের সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ২০২১ সালের পর এই প্রথমবার টানা চার ম্যাচে হার লিভারপুলের। ৯ ম্যাচ খেলে তার মধ্যে ৪ম্যাচ হেরে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে স্থান নিয়েছে লিভারপুল। সেখানে দাঁড়িয়ে একটি ম্যাচ কম খেলে উনিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের