দলবল নিয়ে এসে শুল্ক দফতরের আধিকারিকের উপর হামলা, মারধরের অভিযোগে গ্রেফতার অটোচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরে শুল্ক দফতরের এক আধিকারিকের বাড়িতে হামলার অভিযোগ উঠল আর অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গিয়েছে, একটি অভিজাত আবাসনে পরিবার নিয়ে বাস করেন শুল্ক দফতরের ওই আধিকারিক। তাঁকেই মারধরের অভিযোগ উঠেছে অটোচালক আজিজুল গাজীর বিরুদ্ধে। আহত শুল্ক দফতরের আধিকারিকের নাম প্রদীপ কুমার। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করে পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রদীপ কুমারকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  প্রদীপ কুমার সোনারপুর মেগাসিটি এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে অফিস থেকে ফেরার সময় শুল্ক দফতরের আধিকারিকের সঙ্গে বচসা বাদে অটোচালক আজিজুলের। অটো চালকের অটো ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে প্রদীপ কুমারের গাড়িতে। সেই নিয়ে শুরু হয় বচসা। পরিস্থিতি দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে দু’পক্ষই শান্ত হন। পরে আজিজুল এলাকা ছাড়েন।

এরপর বেশ কিছুক্ষণ সময় কাটলে তারপর ৫৩ জনকে সঙ্গে নিয়ে প্রদীপ কুমার যে আবাসনে থাকেন সেখানে আসে অটোচালক আজিজুল। প্রদীপের আবাসনে এসে চূড়ান্ত অশান্তি করে সে এসে। এরপর প্রদীপকে বেধড়ক মারধর করে আজিজুল ও তার অনুগামীরা, অভিযোগ এমনটাই। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় চিকিৎসকদের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসার করানোর পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুল্ক দফতরের এই আধিকারিক। ঘটনার তদন্তে নেমে আজিজুল গাজী সহ অন্যান্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে ধারণা পুলিশের। তাদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। শুল্ক আধিকারিকের দাবি, তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে। গোটা ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরাতে। এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। প্রদীপ কুমারকে মারধরের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন