ঢাকুরিয়ার SBI শাখায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই অসংখ্য নথি

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে গড়িয়াহাটের সাউথ রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় আগুন লাগে । দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে দমকলের ছটি ইঞ্জিনকে আসতে হয়েছিল ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্টট সার্কিট থেকেই আগুন লাগে। ঘটনার সময় ব্যাঙ্ক বন্ধ ছিল। ফলে  ভিতরে কেউ ছিল না। হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গিয়েছে বহু দরকারি নথি।

জানা গিয়েছে, এই দিন ভোর ছ’টার দিকে আগুন লাগে। সেই সময় পথচারীরাই ব্যাঙ্কের ভেতর থেকে কালো ধোঁয়া দেখতে পান। এরপরই দেখা যায় আগুনের লেলিহান শিখা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দুটি ইঞ্জিন আসে আগুন নেভানোর জন্য। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় আগুন নেভানোর কাজ। ব্যাঙ্কটি যে স্থানে রয়েছে সেটি মূলত জনবহুল এলাকা। আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল তাই। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজার। তবে মনে করা হচ্ছে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও বেশ কিছু জরুরি নথি হয়তো পুড়ে গিয়েছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে সম্ভবত শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনী নিজেই এই বিষয়টি খতিয়ে দেখবে।

গত কয়েকদিনে এই শহরে একের পর এক অগ্নিকাঞ্জের ঘটনা ঘটেছে। গত সোমবার বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন লেগে গিয়েছিল। তাতে পুড়ে যায় বেশ কিছু ঘর। সব থেকে বড় কথা গুরুতর জখম হন ৮ জন। এদের মধ্যে দু’জন আবার শিশু। সকলেই এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। তার আগে রবিবার মানিকতলায় একটি কারখানায় আগুন লাগে। সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন যাওয়ার পর কয়েক ঘন্টার চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে। এইভাবে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় দিনে দিনে উদ্বেগ বাড়ছে কলকাতাবাসীর।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে