টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক গড়লেন সূর্য যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দ্বিতীয়  ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই দেড়শো ওভার বাউন্ডারি হাঁকানোর মালিক হয়ে গেলেন। ঢুকে পড়লেন রোহিত শর্মা-মুহাম্মদ ওয়াসিম-মার্টিন গাপ্টিল ও জস বাটলারদের এলিট ক্লাবে। ৮৬তম ইনিংসে মাত্র ১,৬৪৯ বল খেলেই দেড়শো ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন সূর্য।

এদিন ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা। কিন্তু চালিয়ে খেলার মাসুল দিতে হয় তরুণ ওপেনারকে। চতুর্থ ওভারেই নাথান এলিসের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে করে যান ১৪ বলে ১৯ রান। ভারতের ইনিংসের ৫ ওভারের পর শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বেশ খানিক বাদে আকাশ পরিস্কার হওআয় শুরু হয় খেলা। তবে ২০ ওভারের বদলে ম্যাচ কমে দাঁড়ায় ১৮ ওভারের। ম্যাচ শুরুর পর খেলা শুরু হলে ষষ্ঠ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয় ভারত অধিনায়ক সূর্কুমার যাদব ও  শুভমন গিল। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান দাঁড়ায় এক উইকেটে ৫৩।

বৃষ্টি নামার আতঙ্কে চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ব্যাটার। ব্যক্তিগত ১৮ রানের মাথায় জীবন ফিরে পান সূর্য। জেভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। জীবন ফিরে পেয়ে আরও বেশি আক্রমণাত্মক হন সূর্য। অজি স্পিনার নাথান এলিসের এক ওভারে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান। সেই সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ৯.৪ ওভার শেষে ভারতের রান যখন ৯৭/১, ঠিক তখনই ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ফলে ফের খেলা বন্ধ করে দেওয়া হয়। তখন সূর্যকুমার ৩৯ ও শুভমন ৩৭ রানে খেলছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল