Loading live market data...
Loading active stocks...
Connecting...

আসলের স্থানে নকল গয়না! ৩২ ভরি সোনা হাতিয়ে ধৃত ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রায় ৩২.৫২ ভরি সোনার গয়না প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালতে তোলার আগে পুলিশ জানায় তারা ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত দাবি করবে।

​পুলিশ সূত্রে খবর, গত ২৯ অক্টোবর নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুরের বাসিন্দা সোনার ব্যবসায়ী প্রল্লাদ বিশ্বাস নওদা থানার কিশোরীটোলার বাসিন্দা হাবিব শেখের সঙ্গে সোনা ক্রয়-বিক্রয় নিয়ে দেখা করেন। অভিযোগ, এই লেনদেনের সময় অভিযুক্ত হাবিব শেখ হাত সাফাই করে। সে কৌশলে আসল সোনার গয়নাগুলি সরিয়ে নকল গয়না দিয়ে দেয়। ফলের আসল সোনার গয়না হাবিব শেখের কাছেই রয়ে যায়।এদিকে প্রহ্লাদ বিশ্বাসও স্বর্ণ ব্যবসায়ী। তাঁর চোখকেও ফাঁকি দেওয়া মুশকিল। প্রথমে বুঝতে না পারলেও পরে তিনি ধরতে পারেন যে হাবিব শেখ তাকে ঠকিয়েছে।

তিনি দেরী না করে যান নওদা থানায়। সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা শুনে নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশি তৎপরতায় একদিনের মধ্যেই গ্রেফতার হয় অভিযুক্ত হাবিব শেখ ওরফে বান্টি। ধৃতের কাছ থেকে প্রতারণা করা সব সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। ​পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে কোনও বড় চক্র জড়িত থাকতে পারে। বান্টিকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদে তাই জানতে চাইছেন পুলিশকর্মীরা। চক্র যদি থেকে থাকেই তার চাঁইকে ধরতে বদ্ধপরিকর নওদা থানার পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের