আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে নজির গড়লেন ডাউম্যান। মাত্র ১৫ বছর ৩০২ দিন বয়সে আর্সেনালের হয়ে মাঠে নেমে ক্লাব ইতিহাসে ইতিহাস সৃষ্টি করেছেন ম্যাক্স ডাউম্যান। বুধবার ২৯ অক্টোবর এমিরটস স্টেডিয়ামে ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

এই কিশোর ইতিহাস সৃষ্টিকারী ফুটবলারটি আর্সেনালের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন তিনি। একজন মিড ফিল্ডার। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে তিনি খেলেছেন ৭১ মিনিট। বল দখলে আত্মবিশ্বাস এবং পাশাপাশি বলে নিয়ন্ত্রণ সব কিছু মিলিয়েই প্রথম ম্যাচে নজর কেড়েছেন ডাউম্যান। গানার্সদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে তাই তাঁর অবদানও কিছু কম নয়।

ম্যাচ শেষে কোচ নিকেল আর্তেতা ডাউম্যানের স্বাভাবিক দক্ষতা ও সাহসী মনোভাবের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ডাউম্যানের জন্য সবকিছুই খুব স্বাভাবিক। ওর মধ্যে অসম্ভব সাহসিকতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি রয়েছে। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ডাউম্যানের অ্যাকাডেমি সতীর্থ ইথান নুয়ানেরি ৫৭ মিনিটে প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। এরপর বুকাও সাকার গোলে ব্যবধান দ্বিগুণ তো হয়ই, পাশাপাশি দলের জয় নিশ্চিত হয়।

২০১৫ সালে আর্সেনালের ইউথ অ্যাকাডেমিতে ভর্তি হন ডাউম্যান। তখন সে একেবারেই খুদে। ক্লাবের অ্যাকাডেমির ইতিহাসে অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসাবে তাকে মনে করা হচ্ছে। এর আগে এত কম বয়সে আর্সেনালের হয়ে মাঠে নেমে রেকর্ড করেছিলেন গোলরক্ষক জ্যাক পোর্টার।  তিনি ১৬ বছর ৭২ দিন বয়সে খেলতে নেমেছিলেন।

তবে আর্তেতা এই মুহূর্তে ডাউম্যানকে সঠিকভাবে খেলায় পরিচালনা যাতে করা যায় সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখছেন। তাই তিনি স্পষ্ট বলেছেন, “আমাদের নিশ্চিত করতে হবে ডাউম্যান যেন সঠিক সময়ে সঠিক পথে চলতে পারে। এই ভাবেই তার জীবনে বিভিন্ন নতুন নতুন বিষয় আসবে। আমাদের তাকে সাহস যোগাতে হবে, পাশাপাশি অহংয়ে পরিপূর্ণ হওয়া থেকে প্রতিরোধ করতে হবে।”

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

গ্রেফতার সব্যসাচী দত্ত

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক