জগন্নাথের মন্তব্যে তোলপাড় বাংলা, বিজেপি সাংসদকে বরখাস্তের দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে তুলকালাম রাজ্য। ভারতীয় জনতা দল মোটামুটি নিশ্চিত যে  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরাই ক্ষমতায় আসবে। সেই নিশ্চিত মনোভাব থেকে যথেচ্ছ কথাবার্তা বলে চলেছেন বিজেপি সাংসদ-বিধায়ক-সদস্যয়া। সম্প্রতি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন ২০২৬ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ এক হয়ে যাবে। তারপরেই শুরু হয়েছে চাপান উতোর। পদ্মশিবিরের সাংসদের কথায় চটেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জগন্নাথ সরকারের বক্তব্যের প্রতিবাদ করেছেন। এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছেন তিনি। দাবি তুলেছেন এমন মন্তব্য করার জন্য জগন্নাথকে বিজেপি থেকে বহিষ্কার করা হোক। সোশ্যাল মিডিয়ায় জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিজেপি যদি সত্যিই দেশের ঐক্য ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, তা হলে এই সাংসদকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করুক।’

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ” বিজেপি নেতৃত্বের ভণ্ডামি আরও গভীরে নেমে এসেছে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না – উভয় দেশ আবার এক হয়ে যাবে! অন্যদিকে, একই বিজেপি সরকার সহ অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছেন যে তারা তাদের নিজস্ব সাংসদ যে সীমান্ত মুছে ফেলতে চান তাদের “রক্ষা” করার জন্য জমি দেয়নি! যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি অবিলম্বে এই সাংসদকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। যদি তা না হয় তাহলে নিশ্চিত হয়ে যাবে যে উনি শীর্ষ নেতাদের পূর্ণ সম্মতিতে ওই কথা বলেছেন। এটি জাতীয়তাবাদ নয়, এটি প্রতারণা। “SIR”-এর নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে।  ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার একটি বিপজ্জনক মিশ্রণ! ওদের নিজের কথাই শুনুন এবং বুঝুন কে বাংলাকে বোকা বানাচ্ছে।”

শুক্রবার SIR নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট চলবে। ৩ নভেম্বরের মধ্যে বিএলএ-টু নিয়োগ নিশ্চিত করতে হবে। দিদির দূত অ্যাপে ভোটারদের তথ্য আপডেট করতে হবে।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন